মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

আলপনা চৌধুরী’র কবিতাঃ প্রেম তুমি কি ?

আলপনা চৌধুরী, সাংবাদিক ও লেখিকা, ঢাকা।
  • Update Time : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ১৬১৭ Time View

প্রেম তুমি কি ?

——————————————————-

প্রিয় তোমার প্রেমের পরশে,
আমায় কেন কাছে টানো?
কি আছে প্রেমে?
যা যৌবনের নিদারুণ মোহ-মায়ায় জড়ানো!
প্রেমের উত্তাল পথে_
প্রেমিকের দৃষ্টিতে যে
ভালোবাসার বৃষ্টি ঝরে,
প্রেমের দূর্বার পথে
প্রিয়ার বুকে কাঁপন ওঠে_
চোখে ফোঁটে জ‍্যোঁস্নাধারা!
যে প্রেমের শীতলতায় নিভে যায়,
আগুন পাখির ঝড়!

প্রেম তুমি তো এমনই_
নাকি তোমার ছোয়ায় আছে অসীম যন্ত্রণা,
আছে সীমাহীন লাঞ্ছনা আর গঞ্ছনা!
তবুও প্রিয়ার চোখের আড়াল হলে,
হ্নদয় ভেঙ্গে হয় খান খান
চুর্ণ-বিচুর্ণ হয় এই মাটির ধরা!
প্রিয়া তোমার মধুর বচনে
বুকে বাজে তোমার মোহনীয় কন্ঠের সুমধূর বিরহী বাঁশির সুর রাগিনী!

প্রেম মানে সিমাহীন দুঃখ কষ্ট,
সাথে নিয়ে বুকে চিতার আগুন!
প্রেম তুমি ছুটছো কি অদেখা কোন সুখের আশায়,
জীবনের শেষ প্রহরে এসে গুনছো কি তুমি,
জীবনের হিসেব এই অবেলায়?

প্রেমের মানে কি বুঝিনা আমি,
তবুও অবুঝ মন জানতে চায়,
নিদারুণ প্রেমের নিঃকন্টক সংঙ্গা হায়!
তবুও কেন মন রাঙালে তুমি,
আমি মরি তব একা জ্বলে পুড়ে,
ছাঁইচাপা আগুনের কড়াল উত্তাপে,
আমি অসহায় বেঁচে আছি যবে।
তবে যেনে রেখো,
আমি আর কভু প্রেমে পড়ছিনা তবে!

 

 

কবিঃ আলপনা চৌধুরী। নিয়মিত কাব্যচর্চা করেন। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত লেখালেখি করেন।এছাড়াও তিনি সাংবাদিক এবং লেখিকা ! অন্যান্য মিডিয়ায়ও তাঁর সরব পদচারণা লক্ষ্য করা যায়।

 

 

 

 

কিউএনবি/বিপুল/৩১.১০.২০২২/ রাত ১১.৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit