রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে সংখ্যালঘু পরিবারের জমি জবরদখল ও লুটপাটের অভিযোগ গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু নওগাঁর আত্রাই উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি উত্তাল, সম্পাদক বাবু নরসিংদীতে হাসপাতাল সিলগালা ও জরিমানা এখন নিজেকে অনেকটা বাঘিনীর মতো মনে হয়: কিয়ারা শারীরিক সম্পর্কের বিনিময়ে নারী এমপিদের মন্ত্রিত্ব দেওয়ার অভিযোগ মোদির বিরুদ্ধে ‘চোখের বদলে চোখ’ নয়, আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের ইসলামাবাদে ‘কূটনৈতিক আলোচনায়’ বসবেন সৌদি আরব, তুরস্ক ও মিশরের নেতারা শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩ জীবনে বিয়ের বাইরে আরও অনেক কিছু আছে: কৃতি শ্যানন

নর্ড স্ট্রিম উড়িয়ে দিয়েছে যুক্তরাজ্যের নৌবাহিনী: রাশিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ১৫৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ নৌবাহিনীর সদস্যরাই গত মাসে নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন দুটি উড়িয়ে দিয়েছি বলে অভিযোগ করেছে রাশিয়া। তবে রাশিয়ার এ অভিযোগ উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্র। লন্ডন বলছে— ইউক্রেনে রুশ সেনাবাহিনীর ব্যর্থতা থেকে চোখ সরাতেই মস্কো এখন এমন উল্টোপাল্টা বকছে। খবর রয়টার্সের।

শনিবার ক্রিমিয়ায় কৃষ্ণসাগরীয় নৌবহরের ওপর ইউক্রেনের ড্রোন হামলা বিষয়ে বলতে গিয়েই রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ব্রিটিশ নৌবাহিনীর বিরুদ্ধে গ্যাস পাইপলাইনে ‘সন্ত্রাসী হামলার’ এ অভিযোগ তোলেন।

স্নায়ুযুদ্ধপরবর্তী সময়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্ক যখন সবচেয়ে বাজে, সেই সময় নেতৃস্থানীয় একটি ন্যাটো সদস্য দেশের বিরুদ্ধে সংবেদনশীল রুশ স্থাপনায় নাশকতা চালানোর অভিযোগ করলেও এর পক্ষে কোনো প্রমাণ হাজির করেনি মস্কো।

শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ব্রিটিশ নৌবাহিনীর যে ইউনিট নর্ড স্ট্রিম-১ ও নর্ড স্ট্রিম-২ পাইপলাইন উড়িয়ে দিয়েছে, সেই একই ইউনিটের বিশেষজ্ঞদের নির্দেশনায় ক্রিমিয়ায় রাশিয়ার কৃষ্ণসাগরীয় বহরের ওপর ড্রোন হামলা হয়েছে।

রুশ বাহিনী ওই হামলা প্রতিহত করেছে; তবে একটি মাইন সরানোর জাহাজ সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ব্রিটিশ নৌবাহিনীর একই ইউনিটের প্রতিনিধিরাই চলতি বছরের ২৬ সেপ্টেম্বর বাল্টিক সাগরে সন্দ্রাসী হামলা চালিয়ে নর্ড স্ট্রিম-১ ও নর্ড স্ট্রিম-২ গ্যাস পাইপলাইন উড়িয়ে দিয়েছে।  

 

 

কিউএনবি/আয়শা/৩০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit