রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

ইলন মাস্ককে যে অনুরোধ জানালেন কঙ্গনা

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ১৪৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মালিকানা বদলের পর ইলন মাস্কের কাছে নিজের টুইটার অ্যাকাউন্ট ফেরত চাইলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। ইলন মাস্ককে ট্যাগ করে কঙ্গনা গত শুক্রবার ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন। খবর ট্রিবিউন ইন্ডিয়ার।

কঙ্গনার পোস্টটিতে এক নেটিজেন লিখেছেন— ‘বাকস্বাধীনতা বিষয়টি অত্যন্ত জরুরি। এর জন্য কঙ্গনা রানাওয়াতের টুইটার হ্যান্ডেলকেও ফিরিয়ে দেওয়া উচিত।’

রাজনৈতিক উসকানিমূলক টুইট করার কারণে গত বছরের মে মাসে কঙ্গনার টুইটার হ্যান্ডেলকে সাসপেন্ড করা হয়। এ ঘটনার প্রতিবাদও করেছিলেন কঙ্গনা।

প্রভাবশালী সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার চার হাজার ৪০০ কোটি ডলারে কিনে নিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। বৃহস্পতিবার বিকাল থেকেই টুইটারের দায়িত্ব নিয়েছেন তিনি।

টুইটারের দায়িত্ব নিয়েই একের পর এক পদক্ষেপ নিয়েছেন মাস্ক। সঙ্গে সঙ্গে অপসারণ করা হয়েছে টুইটারের সিইও পরাগ আগরওয়ালকে।

এমনকি টুইটারের ফিন্যান্সিয়াল সিইও নেড সেগালকেও বরখাস্ত করেছেন ইলন মাস্ক। তাদের বিরুদ্ধে ভুল তথ্য দেওয়ার অভিযোগ করেছিলেন টুইটারের নতুন মালিক।

 

 

কিউএনবি/আয়শা/৩০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit