শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে সংখ্যালঘু পরিবারের জমি জবরদখল ও লুটপাটের অভিযোগ গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু নওগাঁর আত্রাই উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি উত্তাল, সম্পাদক বাবু নরসিংদীতে হাসপাতাল সিলগালা ও জরিমানা এখন নিজেকে অনেকটা বাঘিনীর মতো মনে হয়: কিয়ারা শারীরিক সম্পর্কের বিনিময়ে নারী এমপিদের মন্ত্রিত্ব দেওয়ার অভিযোগ মোদির বিরুদ্ধে ‘চোখের বদলে চোখ’ নয়, আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের ইসলামাবাদে ‘কূটনৈতিক আলোচনায়’ বসবেন সৌদি আরব, তুরস্ক ও মিশরের নেতারা শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩ জীবনে বিয়ের বাইরে আরও অনেক কিছু আছে: কৃতি শ্যানন

জিম্বাবুয়েকে নিয়ে রোহিত-কোহলিদের সতর্ক করলেন গাভাস্কার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ১৩১ Time View

ডেস্ক নিউজ : ক্রিকেট থেকে প্রায় হারিয়ে যেতে বসা জিম্বাবুয়ের ক্রিকেটে ফের জাগরণ ঘটেছে। চলতি বিশ্বকাপে তো তারা পাকিস্তানকে হারিয়ে চমকে দিয়েছে। ৩০ অক্টোবর রবিবার জিম্বাবুয়ে মুখোমুখি হবে বাংলাদেশের। একই দিনে ভারত মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। সুপার টুয়েলভ পর্বের শেষ দিনে মুখোমুখি হবে জিম্বাবুয়ে আর ভারত। এত আগে থেকেই কোহলি-রোহিতদের সতর্ক করেছেন ভারতের সাবেক ওপেনার সুনিল গাভাস্কার। টুর্নামেন্টে এখন পর্যন্ত সবগুলো ম্যাচ জেতা একমাত্র দল হলো ভারত।

তাদের পারফর্মেন্স দুর্দান্ত। বিশেষ করে বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়ারা দারুণ ফর্মে আছেন। তবু জিম্বাবুয়েকে নিয়ে ভারতকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন গাভাস্কার। ভারতীয় কিংবদন্তি বলেছেন, ‘পাকিস্তানকে হারানোর পর জিম্বাবুয়ে আরও উদ্বুদ্ধ। ওরা ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবে। ওদের নিয়ে ভারতকে সাবধান থাকতে হবে। টি-টোয়েন্টিতে যেকোনো কিছু হতে পারে। ‘

এখন প্রশ্ন হচ্ছে, জিম্বাবুয়েকে নিয়ে ভারতের মতো দলকেও যদি সতর্ক হতে হয়, তাহলে রবিবারের ম্যাচে বাংলাদেশের কী হবে! সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ জিতেছে জিম্বাবুয়ে। ওই দুটি সিরিজে জিম্বাবুয়ের পারফর্মেন্সের ধারেকাছেও যেতে পারেনি। তাছাড়া জিম্বাবুয়ের এই সময়ের সেরা তারকা সিকান্দার রাজা আছেন ক্যারিয়ারের সেরা ফর্মে। সব মিলিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটা এত সহজ হবে না বলেই মনে করছেন বিশ্লেষকেরা।

 

 

কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit