রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

 অতিরিক্ত ভাড়া ও নারীদের হয়রানির প্রতিবাদ করায় সাংবাদিকদের হামলা  

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ১২৩ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে অতিরিক্ত ভাড়া ও নারীদের হয়রানির প্রতিবাদ করায় সাংবাদিক এমবি আলম (৫০) এর উপর জননী বাস কর্মচারীদের সন্ত্রাসী হামলা, মারধর ও তাকে শারীরীকভাবে লাঞ্চিত করা হয়েছে। এ ঘটনায় নোয়াখালী ট্রাফিক পুলিশ জননী বাসটিকে আটক করেছে। শনিবার (২৯ অক্টোবর) দুপুরে ঘটনাটি ঘটে। এদিকে জেলাস্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা তীব্র নিন্দা ও বাস শ্রমিকের বিচার দাবি করেন।

আহত সাংবাদিক এমবি আলম স্থানীয় সাপ্তাহিক চলতি ধারার সম্পাদক। তিনি জানান, শনিবার দুপুরে চাটখিল বাজার থেকে জননী বাস যোগে স্ব পরিবারে মাইজদী আসার পথে হালিমা দিঘী নামক স্থানে বাসের একজন হেলপার মহিলা যাত্রীদের সাথে খারাপ আচরণ ও অতিরিক্ত ভাড়া নেয়। বিষয়টি তার নজরে আসলে তিনি বাস কর্মচারীর বিরুদ্ধে প্রতিবাদ জানান। এতে বাস কর্মচারীরা ক্ষিপ্ত হয়ে সাংবাদিক এমবি আলমকে মারধর ও শারিরীক ভাবে লাঞ্চিত করে এবং পরবর্তীতে কিশোর গাংদের নিয়ে ফোনে ডেকে এনে দ্বিতীয় দফায় হামলার চেষ্টা চালায়। পরিস্থিতি বেগতিক দেখে তার স্ত্রী সাংবাদিক পরিচয় দিলে বাস যাত্রীরা এ হামলার প্রতিবাদ করে। বিষয়টি ট্রাফিক পুলিশকে জানালে তারা বাসটি আটক করে।

এ ব্যাপারে জানতে চাইলে ট্রাফিক পুলিশ পরিদর্শক মোঃ সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি নিয়ে বাস মালিকদের লোকজনকে আসতে বলা হয়েছে, অন্যথায় তাকে শাস্তির আওতায় আনা হবে। এ ঘটনায় জেলাস্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা তীব্র নিন্দা ও বাস শ্রমিকের বিচার দাবি করেন।
 

 

 

কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit