শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

বীরগঞ্জে ঢেমঢেমিয়া কালি মেলায় যাত্রার নামে নগ্ন নৃত্য ও লটারী আইন শৃঙ্খলা অবনতি হওয়ার আশংকা

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ১৭৭ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঢেমঢেমিয়া কালীমেলার নামে চলছে যাত্রা নামে নগ্ন নৃত্য ও লাকী কূপনের নামে দৈনিক বধুয়া র‌্যাফেল ড্র লটারি সর্বশান্ত হচ্ছে এলাকার অসহায় সাধারণ মানুষ।

গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে চারটি যাত্রাপালা যথাক্রমে চৈতালি অপেরা, ডায়মন অপেরা, দি লায়ন অপেরা, চৈতুলী অপেরা, ও দি গ্রেট রওশন সার্কাসের নামে চলছে নগ্ন নৃত্য এলাকাবাসীর অভিযোগে জানা যায় কালিমেলা উচ্চ বিদ্যায়ের সভাপতি সফি মিয়া ও প্রধান শিক্ষক টলীন চন্দ্র রায়-কে ৫০ হাজার টাকা বিনিময়ে ম্যানেজ করে মাঠে করা হয়েছে সাইকেল ও মোটর সাইকেল গ্যারেজ, এব্যাপারে কালিমেলা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকের সঙ্গে মুঠো ফোনে কথা বললে তারা বলেন মেলা কমিটির সভাপতি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা ও সাধারণ সম্পাদক পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহম্মেদ সিদ্দিকীর অনুরোধে মাঠটি ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে।

উক্ত মাঠটি ১২ লক্ষ ৭০ হাজার টাকার বিনিময়ে ইজারা প্রদান করা হয়েছে। এব্যাপারে মেলা কমিটির সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকার মুঠো ফোনে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেনি। সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ সিদ্দিকীর মুঠোফোনে জানতে চাইলে তিনি সাংবাদিককে কোন তথ্য দিতে রাজি নন। আজ শনিবার সকালে বীরগঞ্জ থানা প্রাঙ্গনে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ আলোচনা সভায় বক্তারা বলেন বীরগঞ্জে ঢেমঢেমিয়া কালিমেলায় যাত্রা ও সার্কাসের নামে অশ্লীল নগ্ন নৃত্য এবং লাকী কূপনের নামে লটারী চলায় এলাকার সাধারণ মানুষ সর্বশান্ত হচ্ছে। যে কোন মুহুতে আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে বলে আশংকা করা হচ্ছে। এব্যাপারে সচেতন মহল জেলা প্রশাসকের আশু হস্তেক্ষেপ কামনা করেছেন।

কিউএনবি/অনিমা/২৯ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit