রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

নিখোঁজের ১৮ঘন্টা পর খালে মিলল যুবকের মরদেহ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ১২৯ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিল উপজেলায় নিখাঁজের ১৮ঘন্টা পর খাল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম মো.শফিউল আলম ভূঁইয়া রুবেল (২৫)। তিনি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের পরানপুর এলাকার র্ভঁইয়া বাড়ির মো.জাকারিয়া ভূঁইয়ার ছেলে। শনিবার (২৯ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের পরানপুর এলাকার একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল গতকাল সন্ধ্যা ৭টার দিকে উপজেলার থানারহাট বাজার থেকে নিজ বাড়ী যাওয়ার পথে নিখোঁজ হয়। এ ঘটনায় শনিবার সকাল সাড়ে ৯টার দিকে তার বাবা জাকারিয়া ভূঁইয়া চাটখিল থানায় সাধারণ ডায়েরি করেন। জাকারিয়া ভূঁইয়া থানা থেকে বাড়ী যাওয়ার সময় দুপুর ১টার দিকে পরানপুর এলাকার বাদশা বাড়ীর পাশে খালের ভিতর কচুরি পানার নিচে তাহার ছেলের মরদেহ দেখতে পায়। পরে তার শৌরচিৎকারে স্থানীয় লোকজন এসে মরদেহ উদ্ধার করে। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে নিহত যুবক মানসিক প্রতিবন্ধী ছিল বলে জানান ওসি।  

 

কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit