মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

সীমান্ত পরিস্থিতি নিয়ে বৈঠকে বসছে বিজিবি ও বিজিপি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ১৩৪ Time View

ডেস্ক নিউজ : সীমান্তে চলমান উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে বৈঠকে বসছে বাংলাদেশ এবং মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী। রোববার কক্সবাজারের টেকনাফে বিজিবি ও বিজিপির মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করে বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, রোববার সকালে টেকনাফে এই বৈঠকে বিজিবির ১০ সদস্য এবং বিজিপির ১০ সদস্যের প্রতিনিধি দল অংশ নেবেন। বৈঠক শেষে বিকালে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। তবে বৈঠকের নির্ধারিত স্থান কোথায় হবে তা জানাননি তিনি।

শেখ খালিদ আরও বলেন, প্রায় তিন মাস ধরে মিয়ানমারের অভ্যন্তরে চলমান গোলাগুলিকে কেন্দ্র করে সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। এতে বাংলাদেশ সীমান্তের বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। বিজিবির সদর দপ্তর সূত্রে জানা গেছে, সীমান্তের এ পরিস্থিতি নিয়ে শুরু থেকে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে নানা পর্যায়ে যোগাযোগ চলছিল। এ নিয়ে বিভিন্ন সময়ে বিজিবির পক্ষ থেকে বিজিপির কাছে একাধিকবার চিঠি পাঠানোও হয়েছিল।

পরিপ্রেক্ষিতে শুক্রবার বিকালে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী-বিজিপি বৈঠকে বসতে রাজি হয়েছে মর্মে তাদের একটি চিঠি পাই। এ নিয়ে রোববার টেকনাফে বিজিবি ও বিজিপির মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit