শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

টুইটার কিনে প্রথম টুইটে যা বললেন ইলন মাস্ক, চার শীর্ষ কর্মকর্তা চাকরিচ্যুত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ১৪১ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : টুইটার কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ আইনি লড়াইয়ের পর নিজের জয় বৃহস্পতিবার নিশ্চিত করেন টেসলার সিইও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক।

টুইটারের মালিকানা নিজের হাতে নিয়ে আজ শুক্রবার প্রথম টুইট করেছেন মাস্ক। এতে তিনি লিখেছেন, ‘পাখি এখন মুক্ত।’  

নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, ‘টুইটার অধিগ্রহণের পরপরই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটির সিইও পরাগ আগারওয়ালসহ শীর্ষ চার কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছেন ইলন মাস্ক। 

ঘটনার সাথে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ব্লুমবার্গ জানিয়েছে, চাকরিচ্যুত তিনজন হলেন টুইটারের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার নেড সেগাল, সিএফও এবং আইন বিভাগের প্রধান বিজয়া গাড্ডে ও জেনারেল কাউন্সেল শন এজেট। 

মাস্ক জানিয়েছেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটিতে ‘বাক-স্বাধীনতাকে’ সর্বোচ্চ প্রাধান্য দিতে তিনি টুইটারের কন্টেন্ট বিষয়ক নীতিগুলো পুনর্বিবেচনা করবেন। বিশ্বের শীর্ষ বিলিয়নিয়ার আরও বলেন, বারবার টুইটারের নিয়মকানুন ভঙ্গ করলে কোনো ব্যবহারকারীকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার সিদ্ধান্তের সাথেও তিনি একমত নন। কারণ এর ফলে বিতর্কিত টুইটার ব্যবহারকারীরা আবারও অন্য উপায়ে এই প্ল্যাটফর্মটিতে প্রবেশ করতে পারে।’

কিউএনবি/অনিমা/২৮.১০.২০২২/বিকাল ৫.২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit