শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে সংখ্যালঘু পরিবারের জমি জবরদখল ও লুটপাটের অভিযোগ গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু নওগাঁর আত্রাই উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি উত্তাল, সম্পাদক বাবু নরসিংদীতে হাসপাতাল সিলগালা ও জরিমানা এখন নিজেকে অনেকটা বাঘিনীর মতো মনে হয়: কিয়ারা শারীরিক সম্পর্কের বিনিময়ে নারী এমপিদের মন্ত্রিত্ব দেওয়ার অভিযোগ মোদির বিরুদ্ধে ‘চোখের বদলে চোখ’ নয়, আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের ইসলামাবাদে ‘কূটনৈতিক আলোচনায়’ বসবেন সৌদি আরব, তুরস্ক ও মিশরের নেতারা শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩ জীবনে বিয়ের বাইরে আরও অনেক কিছু আছে: কৃতি শ্যানন

ঋতুস্রাবের বিড়ম্বনা এড়াতে রঙিন হলো ম্যান সিটির নারী ফুটবলারদের প্যান্ট

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ১১৫ Time View

স্পোর্টস ডেসক্ : নারীদের জীবনের খুব স্বাভাবিক একটা বিষয় হলো ঋতুস্রাব। প্রতিমাসেই এই জৈবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের যেতে হয়। যেহেতু ঋতুস্রাব বলেকয়ে আসে না, তাই কাপড়ে দাগ লেগে যাওয়া স্বাভাবিক। অনেক মেয়েরাই এতে অস্বস্তিতে পড়েন। সমস্যা সমাধানে এবার নারী ফুটবল দলের প্যান্টের রং বদলে ফেলল ইংলিশ ফুটবল জায়ান্ট ক্লাব ম্যাঞ্চেস্টার সিটি।

এতদিন পরিচিত আসমানি রঙের জার্সির সঙ্গে সাদা প্যান্ট পরে মাঠে নামতেন সিটির খেলোয়াড়রা। এবার সেই প্যান্টের রং বদলে ফেলা হয়েছে। ‘বার্গান্ডি’ মেরুনের মতোই একটি রং। গত বুধবার ব্ল্যাকবার্ন রোভার্সের বিপক্ষে এই রঙের প্যান্ট পরেই মাঠে নেমেছিলেন ম্যাঞ্চেস্টার সিটির খেলোয়াড়রা। ক্লাব ও পোশাক প্রস্তুতকারক সংস্থা পুমার পক্ষ থেকে যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, স্থায়ীভাবেই হোম জার্সির ক্ষেত্রেও পরিবর্তিত রং ব্যবহার করা হবে। সামনের মৌসুমেও এই রং কার্যকর হবে।

শুধু ম্যাঞ্চেস্টার সিটিই নয়, একই পথে হেঁটেছে ওয়েস্ট ব্রম, অ্যালবিয়ন, স্টোকসিটির মতো ক্লাবগুলো। চলতি বছরের জুলাই মাসে উইম্বলডনে নারী টেনিস তারকাদের সাদা পোশাক পরা বাধ্যতামূলক বলে জানিয়ে দেন গ্র্যান্ড স্লাম কর্তৃপক্ষ। সেই পোশাকবিধি নিয়ে শুরু হয় বিতর্ক। সেই বিতর্ক ছড়িয়ে পড়ে টেনিসের বাইরেও। বিভিন্ন খেলাতেই একইভাবে পোশাকের রং বদলানোর দাবি ওঠে। সেই ধারাবাহিকতায় এবার মেয়েদের প্যান্টের রং বদলে ফেলল ম্যান সিটি।

 

 

কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit