রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে সংখ্যালঘু পরিবারের জমি জবরদখল ও লুটপাটের অভিযোগ গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু নওগাঁর আত্রাই উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি উত্তাল, সম্পাদক বাবু নরসিংদীতে হাসপাতাল সিলগালা ও জরিমানা এখন নিজেকে অনেকটা বাঘিনীর মতো মনে হয়: কিয়ারা শারীরিক সম্পর্কের বিনিময়ে নারী এমপিদের মন্ত্রিত্ব দেওয়ার অভিযোগ মোদির বিরুদ্ধে ‘চোখের বদলে চোখ’ নয়, আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের ইসলামাবাদে ‘কূটনৈতিক আলোচনায়’ বসবেন সৌদি আরব, তুরস্ক ও মিশরের নেতারা শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩ জীবনে বিয়ের বাইরে আরও অনেক কিছু আছে: কৃতি শ্যানন

সমুদ্র সীমা চিহ্নিতকরণ চুক্তি সই লেবানন-ইসরায়েলের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ১৩৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শেষ পর্যন্ত সমুদ্র সীমা চিহ্নিতকরণ চুক্তিতে সই করেছে লেবানন এবং ইহুদীবাদী ইসরায়েল। এই চুক্তির ফলে লেবানন তার দক্ষিণে সমুদ্রসীমা নির্ধারণ করতে পারবে।

চুক্তির বিষয়ে চূড়ান্তভাবে কাগজপত্র জাতিসংঘের কাছে উপস্থাপন করা হয়। যা ইসরায়েলের সঙ্গে পরোক্ষ আলোচনার দীর্ঘ পথ পাড়ি দিয়ে সম্পন্ন হয়েছে।

চুক্তি সইয়ের পর লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ এক বিবৃতিতে বলেছেন, এই চুক্তি লেবানন সরকার, জনগণ ও প্রতিরোধকারী শক্তির জন্য বিজয়। একই সঙ্গে হিজবুল্লাহর যোদ্ধাদেরকে তিনি উচ্চ সতর্কতায় থাকার আহ্বান জানিয়েছেন।

চুক্তি সইয়ের পর লেবাননের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ।

বিশেষজ্ঞরা ধারণা করছেন, এই চুক্তির ফলে লেবানন এখন তেল রপ্তানিকারক দেশে পরিণত হবে। 

লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন বলেছেন, সমুদ্র সীমা সংক্রান্ত এই চুক্তি রাজনৈতিক বিষয়, এর সঙ্গে ইরায়েলের কূটনৈতিক কোনো সম্পর্ক নেই।

ইসরায়েল এবং লেবানন দুই পক্ষ চুক্তিতে সই করার পর এর প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট মার্কিন জো বাইডেন। তিনি বলেছেন, এই চুক্তি লেবাননের নিজস্ব প্রাকৃতিক সম্পদ আহরণের পথ সুগম করবে। চুক্তিটি এমন সময় হলো যখন পশ্চিমা দেশগুলো গ্যাস রপ্তানিকারক দেশ খুঁজছে এবং রাশিয়ার গ্যাসের বিকল্প খুঁজে বের করার চেষ্টা করছে।

সূত্রআল-জাজিরা।

কিউএনবি/অনিমা/২৮.১০.২০২২/বিকাল ৩.৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit