বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম
চোট শঙ্কায় তানজিদ, অনুশীলনে আঙুলে বলের আঘাত পেলেন মুশফিক খাবারের প্যাকেটে করে এলো তেলাপোকা, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ অভিনেত্রীর উপগ্রহের দাপটে ম্লান রাতের আকাশ, ব্যাহত মহাকাশ গবেষণা শেষ টেস্টে বাংলাদেশের ৪ পেসার খেলানোর সম্ভাবনা, যা বললেন সিমন্স যিনি সর্বাধিক ভোট পাবেন, তার নাম সংসদেই জানিয়ে দেয়া হবে: সিইসি আয়ের চেয়ে লাগামহীন ব্যয়, রেকর্ড ৪০ ট্রিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ বিশ্ব মশা দিবস আজ ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্র এখনও উত্তর কোরিয়ার শত্রু, কেন বললেন কিমের বোন? ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অর্থনৈতিক অভিযানের ঘোষণা ট্রাম্পের

মামা ডেকে দাঁড় করিয়ে ছিনতাইকালে দুইজনকে গণপিটুনি

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ২০৫ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উজানিসার এলাকায় বৃহস্পতিবার দুপুরে পিকআপ ভ্যান থামিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দু’জন গণপিটুনির শিকার হয়েছে। পরে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। মোটরসাইকেল চালিয়ে যেতে যেতে পিকআপ ভ্যানের চালককে মামা ডেকে দাঁড় করানো হয়।আটককৃতরা হলো, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মেড্ডার এলাকার মসজিদপাড়ার মো. জাবেদ (২৬) ও কাউতলী এলাকার আনাস (১৯)। এ সময় আনেক ছিনতাইকারি মোটর সাইকেল যোগে পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কসবায় মালামাল নামিয়ে পিকআপ ভ্যান নিয়ে ঢাকায় ফিরছিলেন চালক। এসময় মোটর সাইকেল যোগে চলতে থাকা তিন ছিনতাইকারি ওই ভ্যান চালককে মামা ডেকে দাঁড় করায়। এক পর্যায়ে তারা ওই চালকের কাছ থেকে জোর পূর্বক টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। চালকের  চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে দুই ছিনতাইকারীকে ধাওয়া করে আটক করে বেদম পিটুনি দেয়। বিষয়টি ৯৯৯ এ ফোন করে পুলিশকে জানানো হয়। পরে সদর থানা পুলিশ গিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থল থেকে দুই ছিনতাইকারিকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কিউএনবি/অনিমা/২৮.১০.২০২২/সকাল ১০.৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit