শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
আর্শদীপকে আইপিএল থেকে নিষিদ্ধের দাবি, কিন্তু কেন শরীয়তপুরে সরকারি গাড়ি ব্যবহার করা হচ্ছে ব্যাক্তিগত ও পারিবারিক কাজে ফেনীতে যুবদলে বিতর্কের ঝড়, অস্বস্তিতে বিএনপি ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে মাটিরাঙ্গায় ইমাম ও ওলামা ফাউন্ডেশনের বিক্ষোভ সমাবেশ। আম গাছ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু রাঙামাটিতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক আগামী ২০ মে গুইমারায়  প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করবেন ওয়াদুদ ভূইয়া এমপি। চুরির মামলার আসামির মৃত্যু কারাগারে নওগাঁর মান্দায় অনলাইন জুয়ার আসরে অভিযান, ১৫ জন গ্রেপ্তার ব্যবসা উপকরণ বিতরণ প্রান্তিক নারীদের মাঝে

সৈয়দপুরে পুষ্টি উন্নয়নে গণমাধ্যম কর্মীদের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি  ।
  • Update Time : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ২৬৩ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে বে-সরকারি উন্নয়ন সাহায্য সংস্থা জানো প্রকল্পের আয়োজনে পুষ্টি উন্নয়নে গণমাধ্যম কর্মীদের ভূমিকা শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় সৈয়দপুর ইকো হেরিটেজ রির্সোট সেন্টারে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করেন নীলফামারী-০২ আসনের মাননীয় সংসদ সদস্য ও সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর (এমপি)।

জানো প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক পরশিয়া রহমানের সঞ্চালনায় কেয়ার বাংলাদেশ ডেপুটি কান্ট্রি ডিরেক্টর হাসিনা রহমানের সভাপতিত্বে জেলা পুষ্টি সমন্বয় কমিটি, রংপুর ও নীলফামারীর সার্বিক সহযোগিতায় কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, মহিলা ভাইস চেয়ারম্যান শান্তনা চক্রবর্তী, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল রায়হান, সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলিমুল বাশার, জয়েন্ট এ্যাকশন ফর নিউট্রিশন আউটকাম প্রজেক্ট (জানো) কেয়ার বাংলাদেশ, ঢাকা এর সিনিয়র টিম লিডার নাজনীন রহমান প্রমুখ। এ সময় জেলা প্রেস ক্লাবের সভাপতি তাহমিম হক ববি, নীলফামারী বার্তার সম্পাদক শীর্ষ রহমান, খোলা কাগজ প্রতিনিধি মোশারফ হোসেন, এনটিভি প্রতিনিধি নুর আলম প্রমূখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে রংপুর বিভাগ এবং নীলফামারী জেলাসহ ৭টি উপজেলার মোট ২৯ জন গণমাধ্যম কর্মী কর্মশালায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি নীলফামারী-০২ আসনের মাননীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেন, সরকারের পাশাপাশী পুষ্টি বিষয় নিয়ে জানো প্রকল্প, কেয়ার বাংলাদেশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এতে গণমাধ্যম কর্মীদের সাধারণ মানুষকে সচেতন করতে বিশেষ ভুমিকা রাখতে হবে।

উল্লেখ্য যে, জানো প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে অষ্ট্রিয়ান ডেভেলপমেন্ট কর্পোরেশন এর সহায়তায় কেয়ার বাংলাদেশ ও প্ল্যান ইন্টারন্যশনাল এর কারিগরি সহায়তায় বে-সরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) রংপুর এবং নীলফামারীর জেলার ৭টি উপজেলায় একযোগে পুষ্টির উন্নয়নে সরকারের কাজকে সহায়তা করে এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit