সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটরচালক দলের এক নেতার অপ-প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন  

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৫২ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটরচালক দলের এক নেতার বিরুদ্ধে অনলাইন সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপ প্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা করেছেন নেতৃবৃন্দ। বৃহস্পতিবার রাতে আশুলিয়ার খেজুরবাগান এলাকায় সংগঠনটির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা করেন তারা। 

সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করে বলেন, আমাদের সংগঠনের ইউনিয়ন কমিটির সহ-সভাপতি সেলিম মোল্লাকে বিগত আওয়ামী লীগের সময়ে অত্যাচার ও দমন-পীড়নের শিকার হতে হয়েছিল।  তিনি ৫ই আগস্টে ইয়ামিন ছাত্র হত্যা মামলার প্রথম সাক্ষী। অথচ ইদানীং তার বিরুদ্ধে আওয়ামী লীগের ব্যানার-পোস্টার এডিট করে, সেখানে তার একটি ছবি যুক্ত করে তা অনলাইন সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ-প্রচার করা হচ্ছে। তার বিরুদ্ধে যে মিথ্যা অপ-প্রচার চালানো হচ্ছে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।  

তারা আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা যারা আছেন, আওয়ামী লীগের সময়ে আমরা যে জুলুম অত্যাচার ও নিপিড়ন সহ্য করেছিলাম আমাদের মনে হচ্ছে আমরা এখন ক্ষমতায় গিয়েও এ থেকে আমরা এখনো রেহাই পাইনি। এসময়ে উপস্থিত ছিলেন, সংগঠনটির থানা কমিটির সভাপতি নূর হোসেন ভুঁইয়া ও আশুলিয়া ইউনিয়ন কমিটির সহ-সভাপতি সেলিম মোল্লা সহ অন্যান্য নেত্রীবৃন্দ।

 

 

কিউএনবি/আয়শা/ ১৫ মে ২০২৬,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit