আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রথম ২০টি দেশের মধ্যে বাংলাদেশ ১১তম স্থানে রয়েছে। সর্বোচ্চ ৭৯১ জন সিরিয়ার নাগরিক মারা গেছে । শীর্ষ ২০টি দেশের তালিকায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সপ্তম স্থানে আফগানিস্তান ও ১৭তম স্থানে পাকিস্তান। এ সময়ের মধ্যে আফগানিস্তানের ২৭০ জন এবং পাকিস্তানের ৯১ জন নাগরিক মারা গেছেন। তারা সবাই ইউরোপ মহাদেশের মধ্যে ভূমধ্যসাগর পাড়ি বা স্থলসীমান্ত অতিক্রম করার পথে মারা গেছেন।
এদিকে চলতি বছরের আইওএম প্রকাশিত বিশ্ব অভিবাসন প্রতিবেদন ২০২২ অনুযায়ী, অভিবাসী পাঠানোয় বিশ্বে ষষ্ঠ এবং রেমিট্যান্স গ্রহণে অষ্টম স্থানে রয়েছে বাংলাদেশ। আর ইউরোপ নিয়ে ২০২০ সালের আইওএমের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালে সমুদ্র ও স্থলসীমান্ত দিয়ে অনিয়মিতভাবে অভিবাসনের জন্য ইউরোপে প্রবেশ করেছেন মোট ১৩ হাজার ৩৫৪ বাংলাদেশি। এর মধ্যে মূল ইউরোপে প্রবেশ করেছেন ৪ হাজার ৫১০ জন বাংলাদেশি। আর এর বাইরে পশ্চিম বলকানের দেশগুলোতে ৮ হাজার ৮৪৪ জন বাংলাদেশির প্রবেশ করেছেন।
আর জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের এপ্রিল পর্যন্ত ভূমধ্যসাগর থেকে সংস্থাটি ৫ হাজার ৩৬০ জন বাংলাদেশিকে উদ্ধার করেছে। ইতালিতেই অবৈধভাবে প্রবেশ করেছে পাঁচ হাজার ৮০ বাংলাদেশি।
কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৩৫