সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালি থেকে মাইন পরিষ্কার করতে ন্যাটোর সহায়তার আশ্বাস : ট্রাম্প হরমুজকে শত্রুদের ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্রের কোন শর্তগুলো মানেনি ইরান, জানাল হোয়াইট হাউস ডোপ কাণ্ডে দুই বছরের নিষেধাজ্ঞায় মাবিয়া বিয়ানীবাজারে দুবাগ স্কুল এন্ড কলেজে পুরস্কার বিতরণ খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের মার্কিন দাবি অস্বীকার ইরানের সামরিক বাহিনীর বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জার্মানি ও সুইডেন রাষ্ট্রদূতের পৃথক বৈঠক আশা ভোসলের কোন গান সেরা, জানালেন তিন সঙ্গীতশিল্পী পহেলা বৈশাখে উন্মাতাল হবে রাজধানী

আখাউড়ায় মোগড়া ইউনিয়ন শ্রমিক দলের আহবায়ক কমিটি গঠন। 

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ১৯৪ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল মোগড়া ইউনিয়ন শাখার শ্রমিক দলের আহবায়ক কমিটি গঠিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় উপজেলার স্থানীয় একটি প্রতিষ্ঠানের অফিস কক্ষে আয়োজিত কমিটি গঠন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, আখাউড়া উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোঃ মফিজুল ইসলাম।
উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব মোঃ ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোগড়া ইউনিয়ন বিএনপি’র আহবায়ক ও সাবেক চেয়ারম্যান মোঃ নান্নু মিয়া, মোগড়া ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব মোঃ গিয়াস উদ্দিন ভূঁইয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ মহসিন ভূইয়া, পৌর যুবদলের আহবায়ক মোঃ ওসমান মিয়া সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শ্রমিক দলের অন্যান্য নেতৃবৃন্দ।
উপজেলা শ্রমিকদলের তত্ত্বাবধানে আয়োজিত কমিটি গঠন অনুষ্ঠানে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, আখাউড়া উপজেলা শ্রমিকদলের আহবায়ক কমিটির সিদ্ধান্ত মোতাবেক উপজেলা শ্রমিকদলের অধীনস্থ ৩নং মোগড়া ইউনিয়ন শ্রমিক দলের আহবায়ক কমিটি গঠন করা হয়। উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ মফিজুল ইসলাম এবং সদস্য সচিব ওমর ফারুক এর যৌথ স্বাক্ষরে ৩নং মোগড়া ইউনিয়ন শ্রমিকদলের মোঃ ইয়াসিন মোল্লা’কে আহবায়ক ও মোঃ আলামিন ভূইয়া’কে সদস্য সচিব করে ৩১সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন করা হয়।  
এসময় শ্রমিক দলের পক্ষ থেকে বলা হয় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার -৪, কসবা আখাউড়া নির্বিচনী আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব কবীর আহমেদ ভুইয়া’র হাতকে শক্তিশালী করতে তারা নিরলস ভাবে কাজ করে যাবে। 

 

 

কিউএনবি/আয়শা/২৪ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit