মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:০২ অপরাহ্ন

শ্রীমঙ্গল সদর ইউনিয়নে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা আয়োজিত

আমিনুর রশীদ চৌধুরী রুমন, শ্রীমঙ্গল প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ১৯৯ Time View

আমিনুর রশীদ চৌধুরী রুমন, শ্রীমঙ্গল প্রতিনিধি (মৌলভীবাজার) : মৌলভীবাজারে শ্রীমঙ্গলে, শ্রীমঙ্গল থানার আয়োজনে মাদক, সন্ত্রাস-জঙ্গিবাদ ইভটিজিং বাল্যবিবাহ প্রতিরোধে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । রবিবার (২৩ অক্টোবর) ২০২২ ইং। বিকেল ৩ ঘটিকার সময় শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় ৩নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব, দুধু মিয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জনাব, মো.জাহাঙ্গীর হোসেন সরদার।

এছাড়াও উপস্থিত ছিলেন,ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালযের প্রাক্তন সিনিয়ন শিক্ষক, জনাব সিরাজুল ইসলাম কুরাইশি, শ্রীমঙ্গল প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সহ সম্পাদক, সাংবাদিক মামুন আহম্মেদ,এলাকায় মুরুব্বি আসাদ মিয়া, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী যুবলীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক ও ৮নং ওয়ার্ড মেম্বার নুরুল আমিন এছাড়াও উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্যবৃন্দ ও সংরক্ষিত মহিলা আসনের মহিলা সদস্য বৃন্দ সহ গ্রামপুলিশ,এলাকাবাসী প্রমুক।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো.জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, আপনারা যা কিছু বলেছেন আমি সকলের সাথে একমত এখানে অন্যায়ের সাথে আমি হাত মেলাতে চাই না।অন্যায়কে কখনো প্রশ্রয় দিবো না, যদি আপনারা আমাদের কে সহযোগিতা করেন, আপনারা আমার পাশে থাকেন, অপরাধীর হাত যত বড় শক্তিশালী থাকুক না কেন, তাকে আমরা পড়ুয়া করবো না, যেকোনো মূল্যে তাকে আইনের কাঠগড়ায় দাঁড় করাবো, তবে এর মূখ্য ভূমিকা আপনাদের সবার থাকতে হবে, শ্রীমঙ্গলে এখন শীতের সময় পর্যটকদের সমাগম বেশি থাকে আমাদের এদিকে নজর তাকবে এর পাশাপাশি এলাকার জনগণের নিরাপত্তা আমাদের ওপর অর্পিত। পুলিশ প্রশাসন এককভাবে আইন-শৃঙ্খলা রক্ষা করতে পারেনা যদি জনগণের সহায়তা না থাকে। তবে আশা করি, আপনারা প্রত্যেকেই আন্তরিক।

শ্রীমঙ্গলে আমি পূর্বে দীর্ঘ ৬ বছর এখানে কাজ করা সময়কালে, কোন অন্যায় কাজ কে প্রশ্রয় দেইনি, মাদক ছাড় দেইনি, জুয়ার সাথে হাত মিলাই নি, দেহ ব্যবসা করতে দেইনি, ইভটিজিং এর খবর যেখানে পেয়েছি, সেখানেই প্রতিহত করেছি। এখন শীতের সময় শহরের প্রত্যেকটা জায়গা ইছুবপুর,নোয়াগাও,ভাড়াউড়া, রূপসপুর, উত্তরসুর,শাজিবাজার,বিরাহিমপুর, সুরভি পাড়া এসকল এলাকা গুলোতে আগে যে ভাবে এলাকার জনগণের সহযোগিতায় পাহাড়া দেওয়া হতো, আপনারা এখন থেকে শুরু করে দিবেন।
যাতে জনগণ তাদের যানমাল নিয়ে শান্তিতে বসবাস করতে পারেন। আমরা চাই আমরা এ শীতের সময়েকালে আগে থেকেই সর্তক তাকি। মাদকের বিষয়ে আমি বিন্দু পরিমান ছাড় দিব না, আজকে আইন-শৃঙ্খলা সভায় বলছি যেখানে মাদক পাবো সেখানেই অভিযান চালিয়ে যাবো। মতবিনিময় সভা শেষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিব সহ পরিষদের পক্ষথেকে নবাগত অফিসার ইনচার্জ মো জাহাঙ্গীর হোসেন সরদার কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit