বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

অধিকৃত চার অঞ্চল থেকে অতিরিক্ত ৫০ লাখ টন ফসল পাবে রাশিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ১৬৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরসন রাশিয়ার ভূখণ্ডের সঙ্গে একীভূত করার পক্ষে গণভোট হয়েছে ।ফলে অধিকৃত এ চার অঞ্চল থেকে অতিরিক্ত ৫০ লাখ টন ফসল আসবে বলে জানিয়েছে রাশিয়ার কৃষি মন্ত্রণালয়। খবর রাশিয়া টুডের।চলতি বছরের আরও দুই মাস বাকি থাকতেই সর্বোচ্চ ফসল উৎপাদন করেছে রাশিয়া। অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে এ ঘোষণা দিয়েছে দেশটির কৃষি মন্ত্রণালয়।সারা বিশ্বে যখন খাদ্য সংকট চরমে, তখন খাদ্যশস্য উৎপাদনে নতুন রেকর্ড সৃষ্টি করেছে রাশিয়া।এতে বলা হয়, অক্টোবর পর্যন্ত মোট প্রায় ১৪৭ দশমিক ৫ মিলিয়ন টন ফসল তোলা হয়েছে, এখনো ফসল তোলা বাকি।

কৃষিমন্ত্রী দিমিত্রি পাত্রুশেভ পরে নিজেই এ রেকর্ডের কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা আশা করছি চলতি বছর ১৫০ মিলিয়ন টন খাদ্যশস্য ঘরে তুলব। অবশ্য এটি সম্পূর্ণভাবে আমাদের কৃষক ও কৃষি শিল্পগুলোর কৃতিত্ব।এর আগে ২০১৭ সালে খাদ্য উৎপাদনের রেকর্ড করেছিল রাশিয়া। ওই বছর ১৩৫.৫ মিলিয়ন টন ফসল উৎপাদন করে দেশটি। এর মধ্যে ৮৬ মিলিয়ন টন ছিল গম।

এ বছর গম উৎপাদন ১০০ মিলিয়ন টন ছাড়িয়ে গেছে। পাত্রুশেভ জানান, নতুন যুক্ত হওয়া দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া থেকে প্রচুর ফসল উৎপাদন হয়েছে। এসব অঞ্চল থেকে অতিরিক্ত ৫০ লাখ টন ফসল আসতে পারে।  

বিশ্বের বৃহত্তম গম রপ্তানিকারক দেশ রাশিয়া। এর পরেই আছে কানাডা ও যুক্তরাষ্ট্র। নানা নিষেধাজ্ঞার পরও ২০২২ সালের জুন মাস থেকে ৮.৩ মিলিয়ন টন গম আন্তর্জাতিক বাজারে ছেড়েছে মস্কো।

কিউএনবি/অনিমা/২৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit