বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

জার্মানে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ১৬২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাঁচজন জার্মান নাগরিক নিয়ে কোস্টারিকা থেকে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে বলে ধারণা করা হচ্ছে। 

শনিবার লিমন বিমানবন্দর থেকে ২৮ কিলোমিটার দূরে একটি বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে বলে জানিয়েছে কোস্টারিকার কর্তৃপক্ষ। সেটিই পাঁচ জার্মানকে নিয়ে নিখোঁজ হওয়া বিমান বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, নিখোঁজ হওয়া বিমানটিতে জার্মানির সবচেয়ে বড় ফিটনেস চেইন এমসিফিটের প্রধান রেইনার শলার তার ব্যবসায়িক পার্টনার ও তাদের বাচ্চাদের সঙ্গে ছিলেন।

শনিবার জার্মানির জননিরাপত্তামন্ত্রী জর্জ টোরেস জানান, শুক্রবার মেক্সিকো থেকে লিমনের পূর্বাঞ্চলীয় প্রদেশে বিমানবন্দরগামী একটি ব্যক্তিগত ফ্লাইট বিমানের বিষয়ে একটি সতর্কতা পেয়েছেন তারা।

টোরেস তার মন্ত্রণালয় থেকে প্রকাশিত একটি ভিডিওবার্তায় বলেন, বিমানটিতে পাঁচ জার্মান নাগরিক যাত্রী ছিল। বিমানটি কোস্টারিকান ক্যারিবিয়ানের লা ব্যারা দে প্যারিসমিনার কাছে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সংযোগ হারায়।

তিনি জানান, বিমানটি শনাক্ত করার জন্য অভ্যন্তরীণ প্রটোকলটি অবিলম্বে সক্রিয় করা হয়েছে। বিমানটি স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৬টায় নিখোঁজ হয়। নিখোঁজের পর বিমানটির অনুসন্ধান অভিযান শুরু করলেও, কয়েক ঘণ্টা পরে রাত হয়ে যাওয়ায় ও খারাপ আবহাওয়ার কারণে অনুসন্ধান স্থগিত করা হয় এবং পর দিন আবার তা শুরু হয়।

সূত্র: রয়র্টাস

কিউএনবি/অনিমা/২৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit