মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

চীনকে প্রয়োজন সারা বিশ্বের: শি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ১০১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চীনকে প্রয়োজন সারা বিশ্বের বলে জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

শনিবার দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির ২০তম কংগ্রেস অধিবেশনে তৃতীয়বারের জন্য দেশের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর তিনি এ কথা বলেন। খবর এএফপি, বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কংগ্রেস শেষে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রেসিডেন্ট শি জিনপিং। 

সেখানে বিশ্বের চীনকে প্রয়োজন মন্তব্য করে তিনি বলেন, ‘আপনারা আমাদের ওপর যে আস্থা রেখেছেন তার জন্য আমি পুরো পার্টিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই।’

একই সঙ্গে কমিউনিস্ট পার্টি ও মানুষ যে আস্থা রেখেছে, তা প্রমাণ করার জন্য দায়িত্ব পালনে নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এক সপ্তাহ ধরে বেইজিংয়ে কমিউনিস্ট পার্টির অধিবেশন চলে এবং রোববার সেখানে রুদ্ধদ্বার ভোটাভুটিতে তৃতীয়বারের জন্য দেশের নেতা হিসাবে বেছে নেওয়া হয় শি জিনপিংকে।

সংবাদমাধ্যম বলছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ক্ষমতাকে আরও শক্তিশালী করতে চীনা সংবিধানের বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। নতুন সংবিধানে দুই প্রতিষ্ঠান ও দুই সুরক্ষাব্যবস্থার কথা বলা হয়েছে।

উল্লেখ্য, চীনে কোনো ব্যক্তি আগে সর্বোচ্চ দুই মেয়াদে প্রেসিডেন্ট পদে দায়িত্বপালন করতে পারতেন। তবে ২০১৮ সালে সেই নিয়ম বাতিল করা হয়। আর এতেই ৬৯ বছর বয়সি শি জিনপিংয়ের তৃতীয় মেয়াদে আরও পাঁচ বছরের জন্য ক্ষমতায় আরোহণ নিশ্চিত হলো ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কংগ্রেসে।

কিউএনবি/অনিমা/২৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit