বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

  নোয়াখালীতে সৌদি প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ১২৫ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে এক সৌদি প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
নিহত দেলোয়ার হোসেন মোহন (২৮) উপজেলার বসুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের প্রজেক্ট এলাকার হাবিব উল্যাহ চৌধুরী বাড়ির মৃত মফিজ উল্যার ছেলে। রোববার (২৩ অক্টোবর) সকাল ৯টার দিকে সে নিজ বসত ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে দুপুর ১২টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।  

নিহতের জেঠাতো ভাই অহিদ উল্যাহ চৌধুরী দিদার জানায় , মোহন গত আড়াই মাস আগে সৌদি থেকে দেশে আসে। সে নেশা গ্রস্থ ছিল। গত কয়েক দিন আগে সে ব্লেড দিয়ে সে নিজের শরীর নিজে কাটে। রোববার সকালে তার মা ও স্ত্রী পরিবারের কাজে ব্যস্থ ছিল। ওই সুযোগে সে নিজের শয়ন কক্ষে ঢুকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের সদস্য বিষয়টি আচ করতে পেরে দরজা লক ভেঙ্গে তার মরদেহ উদ্ধার করে। স্থানীয়রা বলছে, পারিবারিক কলহের জের ধরে ওই নেশাগ্রস্থ প্রবাসী যুবক আত্মহত্যা করে।

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে।  ময়না তদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রাথমিক ভাবে ওই যুবক নেশাগ্রস্থ ছিল বলে প্রতীয়মান হয়।  

 

 

কিউএনবি/আয়শা/২৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit