বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

৯ হাজার আলোকবর্ষ দূরের তোলা ছবি প্রকাশ করল নাসা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ২৫১ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : চন্দ্র এক্স-রে অবজারভেটরি টেলিস্কোপের তোলা তাক লাগানো সুপারনোভার ছবি প্রকাশ করল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ওই ছবি পোস্ট করে সবাইকে তা দেখারও সুযোগ করে দিয়েছে সংস্থাটি।

সুপারনোভাটির অবস্থান পৃথিবী থেকে প্রায় ৯ হাজার আলোকবর্ষ দূরে। মূলত তিন ব্যান্ডের রঞ্জনরশ্মি (এক্স-রে) বিচ্ছুরিত হচ্ছে এটি থেকে।

সবচেয়ে কম যে ব্যান্ডের রঞ্জনরশ্মি ধরা পড়েছে চন্দ্রের কাচে, তার রং লাল। মধ্যম ব্যান্ডে রয়েছে সবুজ এবং উচ্চ ব্যান্ডে নীল।

নাসা নিজেদের ইনস্টাগ্রাম ক্যাপশনে লিখেছে- আমাদের নিল গেহরেলন সুইফট অবজারভেটরি টেলিস্কোপ এবং অন্যান্য এক্স-রে টেলিস্কোপে সবচেয়ে প্রবলভাবে ঘূর্ণায়মান নিউট্রন তারকাগুলোর একটি ধরা পড়েছে। এটি প্রথম শনাক্ত হয় ২০১৬ সালে।

সুইফট অবজারভেটরি মহাকাশে গামা রে বিস্ফোরণ শনাক্তে সহায়তা করে থাকে। বড়মাপের কোনো নক্ষত্রের পতন হলে ব্যাপক গামা বিকিরণ তৈরি হয়।

ছবির বর্ণনায় লেখা হয়েছে, কালো মহাকাশে ক্ষুদ্র উজ্জ্বল তারকা দেখা যাচ্ছে। উজ্জ্বল নীল রঙে ঘিরে থাকা নিউট্রন তারকার মধ্যবর্তী স্থানে দেখা যাচ্ছে নীল, সবুজ, হলুদ, বেগুনি ও লাল রঙের ঘূর্ণায়মান এক গোলকধাঁধা।

এরই মধ্যে হাজারো লাইক ও কমেন্ট কুড়িয়েছে নাসার ছবিটি।    

সূত্র : এনডিটিভি

কিউএনবি/অনিমা/২৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ৯:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit