ডেস্ক নিউজ : ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহেবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বার্ডো)’র উদ্যোগে সাদাছড়ি দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেল ৩টায় র্যালির মধ্য দিয়ে দিনের অনুষ্ঠান শুরু হয়। পরে বার্ডো ব্রেইল পাঠাগার উন্নয়ন ও করণীয় শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়। এবার সাদাছড়ি দিবসের প্রতিপাদ্য বিষয় ‘দৃষ্টিজয়ে ব্যবহার করি, প্রযুক্তি নির্ভর সাদাছড়ি’।
সাদাছড়ি নিরাপত্তা দিবসের অনুষ্ঠানে বার্ডোর সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব নির্বাহী সচিব (যুগ্মসচিব) মোহাম্মদ জসিম উদ্দিন। তিনি বলেন, বার্ডোর উন্নয়নে যা যা করণীয় আমি বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে তা করব। আমি যেখানে থাকি না কেন আমি বার্ডোর সঙ্গে আছি। বার্ডো অত্যাধুনিক ডিজিটাল ব্রেইল প্রেস স্থাপনের জন্য দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা একধাপ এগিয়ে যাবে বলে আমি মনে করি।
বিশেষ অতিথি হিসাবে ইঞ্জিনিয়ার কামরুল আহসান বলেন, আমি বার্ডোকে সহযোগিতা করছি। ভবিষ্যতে এই সহযোগিতা অব্যহত থাকবে। আলোচনাসভায় মূল প্রবন্ধ পাঠ করেন বার্ডোর আবাসিক বিদ্যালয়ের ছাত্র মো. মহসিন। বিকেলে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। ব্রেইল পাঠাগার উন্নয়ন ও করণীয় শীর্ষক কর্মশালা উদ্ভোধন করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (আইন ও নীতি) শাহনওয়াজ দিলরুবা খান। বার্ডো ব্রেইল পাঠাগার উন্নয়ন ও করণীয় শীর্ষক কর্মশালায় মূল প্রবন্ধ পাঠ করেন মো. রাসেল। কর্মশালায় প্রায় ৫০ জন অংশগ্রহণ করেন।
আলোচনাসভায় বার্ডোর নির্বাহী পরিচালক সাইদুল হক বলেন, বার্ডো অত্যাধুনিক ব্রেইল প্রেস স্থাপন করা ও ৬টি ব্রেইল প্রিন্টার আছে। আবাসিক বিদ্যালয়ে ৫০ জন দৃষ্টি প্রতিবন্ধী ছাত্র আছে। বার্ডো মেয়েদের জন্য একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করার চেষ্টায় আছে। সভায় স্বাগত বক্তব্য রাখেন বার্ডোর কোষাধ্যক্ষ হোসনে আরা বেগম। অনুষ্ঠানে সুপ্রিম কোর্টে সিনিয়র অ্যাডভোকেট মোশাররফ হোসেন মজুমদার বলেন, সাদাছড়ি পাশাপাশি আমরা গাইড হিসাবে মানবসম্পদ ব্যবহার করি। যারা নতুন করে দৃষ্টিশক্তি হারায় তাদের মনোবল বৃদ্ধি করা ও সাদাছড়ি ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া ছাড়াও নতুন প্রতিষ্ঠান সম্পৃক্ত করে বিভিন্ন অনুষ্ঠান করা যাতে তারা সাদাছড়ি সম্পর্কে জানে।
কিউএনবি/আয়শা/২২ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:০০