শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে সংখ্যালঘু পরিবারের জমি জবরদখল ও লুটপাটের অভিযোগ গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু নওগাঁর আত্রাই উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি উত্তাল, সম্পাদক বাবু নরসিংদীতে হাসপাতাল সিলগালা ও জরিমানা এখন নিজেকে অনেকটা বাঘিনীর মতো মনে হয়: কিয়ারা শারীরিক সম্পর্কের বিনিময়ে নারী এমপিদের মন্ত্রিত্ব দেওয়ার অভিযোগ মোদির বিরুদ্ধে ‘চোখের বদলে চোখ’ নয়, আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের ইসলামাবাদে ‘কূটনৈতিক আলোচনায়’ বসবেন সৌদি আরব, তুরস্ক ও মিশরের নেতারা শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩ জীবনে বিয়ের বাইরে আরও অনেক কিছু আছে: কৃতি শ্যানন

ইউক্রেনের যুদ্ধে রুশ বাহিনীর সঙ্গে যোগ দিয়েছে ইরানও: হোয়াইট হাউস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ১০৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে ড্রোন হামলা চালাতে ইরানি সামরিক বাহিনীর কর্মীরা ক্রিমিয়া থেকে রুশ বাহিনীকে সহায়তা করছে বলে দাবি করেছে হোয়াইট হাউস। বৃহস্পতিবার এ অভিযোগ তোলেন জন কিরবি। খবর আলজাজিরা, আল অ্যারাবিয়া নিউজের। প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন, আমরা মূল্যায়ন করে দেখেছি রুশ অধিকৃত ক্রিমিয়ায় ইরানি সামরিক কর্মীরা রয়েছেন এবং ইউক্রেনে সামরিক অভিযানে রাশিয়াকে সহায়তা করছেন। মূলত ইরানের তৈরি ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা চালাতে মস্কোর বাহিনীকে সাহায্য করছেন ইরানি কর্মীরা।

এ প্রসঙ্গে কিরবি বলেন, ক্রিমিয়ার অবস্থান করা ইরানিরা আদতে প্রশিক্ষক এবং প্রযুক্তি সহায়তা কর্মী। তাদের সহায়তায় রুশ বাহিনী ইউক্রেনীয় অবকাঠামাতো ড্রোন হামলা চালিয়ে প্রভূত ক্ষতিসাধন করছে। তিনি আরও বলেন, তেহরান এখন ইউক্রেন-রাশিয়া সংঘাতে সরাসরি জড়িত হয়ে পড়েছে। তারা স্থলভাগে রুশ বাহিনীর সঙ্গে যুক্ত হয়ে কাজ করছে, পাশাপাশি অস্ত্রও সরবরাহ করে বেসামরিক নাগরিক ও অবকাঠামো ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে।

 ‘ইউক্রেনের জনগণের বিরুদ্ধে ইরানের এ অস্ত্রশস্ত্রের ব্যবস্থাকে উন্মোচন, প্রতিরোধ এবং মোকাবিলা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সম্ভাব্য সব উপায় অবলম্বন করতে চলেছে’ – যোগ করেন কিরবি।কিরবি বলেন, আমরা রাশিয়া ও ইরান উভয়েরই ওপর মার্কিন নিষেধাজ্ঞাগুলো আরও জোরালোভাবে প্রয়োগ করতে যাচ্ছি।এদিকে তেহরান মস্কোকে ড্রোন সরবরাহ বা তা উৎক্ষেপণে সহায়তা করার কথা অস্বীকার করেছে। অন্যদিকে রাশিয়া ইউক্রেনজুড়ে মারাত্মক ড্রোন হামলা চালালেও ইরানের অস্ত্র ব্যবহার করছে, এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে।

 

 

কিউএনবি/আয়শা/২১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit