শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

সিলেট জেলা সমবায় ইউনিয়ন গঠন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ১৪৯ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট জেলা সমবায় ইউনিয়ন গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেলে উপশহরস্থ সমবায় অধিদপ্তরে এ ইউনিয়ন গঠন করা হয়। সিলেট বিভাগীয় সমবায় কর্মকর্তা মৃণাল কান্তি বিশ্বাস এর সভাপতিত্বে সিলেট কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি সুসেন্দ্র চন্দকে সভাপতি এবং তৃণমূল মহিলা সমবায় সমিতির সভাপতি বিলকিস নুরকে সহ-সভাপতি করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

সভায় আগামী ৫ নভেম্বর জাতীয় সমবায় দিবস যথাযথ মর্যাদায় সিলেট জেলায় উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিপূর্বে সমবায় অধিদপ্তর সিলেট সদর উপজেলার অধীনে বিলকিস নুরকে সভাপতি ও রোকেয়া আক্তারকে সহ-সভাপতি করে ৮ সদস্য বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সমবায় সমিতি গঠন করা হয়। সভায় সিলেট জেলার প্রায় ৫০টি সমবায় সমিতির প্রতিনিধি উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit