শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে সংখ্যালঘু পরিবারের জমি জবরদখল ও লুটপাটের অভিযোগ গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু নওগাঁর আত্রাই উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি উত্তাল, সম্পাদক বাবু নরসিংদীতে হাসপাতাল সিলগালা ও জরিমানা এখন নিজেকে অনেকটা বাঘিনীর মতো মনে হয়: কিয়ারা শারীরিক সম্পর্কের বিনিময়ে নারী এমপিদের মন্ত্রিত্ব দেওয়ার অভিযোগ মোদির বিরুদ্ধে ‘চোখের বদলে চোখ’ নয়, আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের ইসলামাবাদে ‘কূটনৈতিক আলোচনায়’ বসবেন সৌদি আরব, তুরস্ক ও মিশরের নেতারা শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩ জীবনে বিয়ের বাইরে আরও অনেক কিছু আছে: কৃতি শ্যানন

নারীরা পুরুষের চেয়ে বেশি সুযোগ চায় না, সমান চায় : ইন্দিরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ১০৯ Time View

ডেস্ক নিউজ : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক উন্নয়ন কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য হ্রাস  ও নারীর ক্ষমতায়নের মাধ্যমে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা আজ ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমি অডিটোরিয়ামে জাতীয় মহিলা সংস্থার নির্বাহী কমিটি, পরিচালনা পরিষদ, জেলা-উপজেলা চেয়ারম্যান ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

প্রতিমন্ত্রী ইন্দিরা বলেন, ‘জাতির পিতা সংবিধানে নারী অধিকার ও সমতা নিশ্চিত করেছেন। স্বাধীনতা অর্জনের পর জাতির পিতা নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টি করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে নারীর উন্নয়নে প্রকল্প, কর্মপরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছেন। যার ফলে জেন্ডার সমতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ নারী উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে বিশ্বে রোল মডেল সৃষ্টি করেছে। ‘

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের নারীরা পুরুষের চেয়ে বেশি সুযোগ চায় না। তারা সমান সুযোগ চায়। বঙ্গবন্ধু এমন একটি রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন, যে রাষ্ট্র হবে শোষণ ও বঞ্চনা মুক্ত। যেখানে নারী-পুরুষ সমানভাবে নিজ নিজ যোগ্যতা দেশের উন্নয়নে ভূমিকা রাখবে।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে নারীরা পুরুষের সমান যোগ্যতা, কোন কোন ক্ষেত্রে বেশি দক্ষতা ও যোগ্যতার পরিচয় দিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে। যা জাতির পিতার স্বপ্নেরই প্রতিফলন। ‘

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়ব, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, অতিরিক্ত সচিব ড. মহিউদ্দীন আহমেদ, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক মুহাম্মদ ওয়াহিদুজ্জামানসহ মন্ত্রণালয় ও দপ্তর সংস্থার কর্মকর্তাবৃন্দ। আরো উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার নির্বাহী ও পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।

সভায় জাতীয় মহিলা সংস্থার অধীন উন্নয়ন প্রকল্প, ক্ষুদ্র ঋণ ও ডে-কেয়ার সেন্টার বিষয়ে আলোচনা হয়। সভায় জাতীয় মহিলা সংস্থার নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট তাহমিনা সুলতানা ও পরিচালনা পরিষদের সদস্য ফারজানা ইয়াসমিন বিপ্লবী বক্তৃতা করেন। সভায় জাতীয় মহিলা সংস্থার, জেলা-উপজেলা চেয়ারম্যানগণ মাঠ পর্যায়ে নারী উন্নয়ন, ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টি করতে নতুন প্রকল্প, কর্মসূচি গ্রহণ  এবং ক্ষুদ্রঋণের টাকার পরিমাণ বৃদ্ধির প্রস্তাব তুলে ধরেন।

 

 

কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit