রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম
‘ধুরন্ধর ২’-এর ট্রেলারে রণবীরের ভয়ংকর রূপ ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর ইঙ্গিত দিলেন ট্রাম্প, তবে… এক লাখ ৯১ হাজার ৭৮০ কোটি টাকার প্রভিশন ঘাটতি দুর্ঘটনা নাকি আত্মহত্যার চেষ্টা, ভারতীয় ইউটিউবারের ‘শেষ ভিডিও’ খতিয়ে দেখছে পুলিশ মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে হায়দার হোসেন বললেন ‘জানিয়ে দিন সুস্থ আছি’ বিপজ্জনক সিদ্ধান্ত, ভয়ংকর বিপদ ডেকে আনছেন ট্রাম্প ‘ধুরন্ধর’ দেখে মুগ্ধ ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, আছেন সিক্যুয়েলের অপেক্ষায় ট্রাম্পকে ‘নিজের চরকায় তেল দিতে’ বললেন কমল হাসান ইরানের কুদস ফোর্সের প্রধানই মোসাদ এজেন্ট, খামেনি হত্যার সহযোগী? ভালো জীবনের খোঁজে দেশ ছেড়েছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা

জয়পুরহাটে পিকেএসএফ এর নানা উন্নয়নমুখী কর্মসূচি পরিদর্শনে উচ্ছসিত এমডি

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি 
  • Update Time : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ১৫০ Time View

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি  : দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দরিদ্র ও অতিদরিদ্র মানুষ পুরো একটি হাঁস-মুরগি অনেক সময়ই ক্রয় করতে পারে না। বাংলাদেশের বাজারে একজন মানুষের প্রয়োজন অনুযায়ী অর্ধেক মুরগি বা ২০০-২৫০ গ্রাম মাংস বেচা-কেনার প্রচলন নেই। অপুষ্টির ঝুঁকিতে থাকা দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরণ ও প্রাণিজ আমিষের প্রাপ্যতা নিশ্চিতের লক্ষ্যে পিকেএসএফ বেসরকারি সংস্থা জাকস ফাউন্ডেশনের উদ্যোগে জয়পুরহাটের দুর্গাদহ গুচ্ছগ্রাম বাজারে ‘প্রাণিসম্পদ পণ্য বিক্রয় কেন্দ্র’ স্থাপন করেছে। এ কেন্দ্র থেকে একজন ক্রেতা তার চাহিদা অনুযায়ী যেকোনো পরিমাণ মাংস কিনতে পারছেন। তার এই কর্মকা-ের ফলে স্থানীয় দরিদ্র মানুষ তাদের ক্রয় ক্ষমতা অনুযায়ী প্রাণিজ আমিষ গ্রহণের সুযোগ পাচ্ছে।

বুধবার পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক ড. নমিতা হালদার এনডিসি এ মাংসের দোকান পরির্দশন করেন। এছাড়াও জাকস ফাউন্ডেশন, জেআরডিএম ও এসো নামের তিন বেসরকারি সংস্থায় পিকেএসএফ এর অর্থায়নে জয়পুরহাটের দূর্গাদহ, আক্কেলপুরের রুকিন্দিপুর ও ক্ষেতলালের বাঘোপাড়াসহ বিভিন্ন এলাকায় গৃহিত আত্ম কর্মসূচিমূলক প্রকল্প রঙ্গিন মাছ চাষ, কিশোরী ক্লাব, জৈব বর্জ্য ব্যবহার ও হাঁস-মুরগি পালন এবং বিভিন্ন জাতের তরমুজ ক্ষেত, মাল্টা ও ড্রাগন বাগান তিন দিনব্যাপী পরিদর্শন করেন।

এসময় পিকেএসএফের পরিচালনা পর্ষদ সদস্য পারভীন মাহমুদ এবং সিনিয়র উপ-ব্যবস্থাপনা পরিচালক গোলাম তৌহিদ, জাকস এর নির্বাহী পরিচালক নুরল আমিন দুদু, এসো নির্বাহী মতিনুর রহমান ও জেআরডিএম এর নির্বাহী রাজিয়া সুলতানা উপস্থিত ছিলেন।পরিদর্শন শেষে স্থানীয় এ বেসরকারী তিনটি প্রতিষ্ঠানে উদ্যোগগুলোর ভূয়সী প্রশংসা করে ড. নমিতা হালদার বলেন, “মানব মর্যাদা রক্ষার জন্যই আমরা কাজ করি। কাউকে বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়। দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠী যেন আমিষ ও পুষ্টি চাহিদা পূরণ করতে পারে, সে বিষয়ে আমরা জোর গুরুত্ব দিচ্ছি। আমরা এই কার্যক্রমটি অন্যান্য সংস্থার মাধ্যমে দেশজুড়ে সম্প্রসারণে কাজ করছি”।

কিউএনবি/অনিমা/২০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:১৪                                                                                                                                                                                                            

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit