রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে সংখ্যালঘু পরিবারের জমি জবরদখল ও লুটপাটের অভিযোগ গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু নওগাঁর আত্রাই উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি উত্তাল, সম্পাদক বাবু নরসিংদীতে হাসপাতাল সিলগালা ও জরিমানা এখন নিজেকে অনেকটা বাঘিনীর মতো মনে হয়: কিয়ারা শারীরিক সম্পর্কের বিনিময়ে নারী এমপিদের মন্ত্রিত্ব দেওয়ার অভিযোগ মোদির বিরুদ্ধে ‘চোখের বদলে চোখ’ নয়, আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের ইসলামাবাদে ‘কূটনৈতিক আলোচনায়’ বসবেন সৌদি আরব, তুরস্ক ও মিশরের নেতারা শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩ জীবনে বিয়ের বাইরে আরও অনেক কিছু আছে: কৃতি শ্যানন

রুশ হামলায় অন্ধকারে ডুবছে ইউক্রেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ৭৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে হামলার তীব্রতা বাড়িয়েছে রুশ বাহিনী। দেশটির বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালাচ্ছে রাশিয়া। এর জেরে ইউক্রেনের বিভিন্ন অঞ্চল বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ ছাড়া দেশজুড়ে কয়েক ঘণ্টার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। 

বৃহস্পতিবার সকাল ৭টার মধ্যে সবকিছু চার্জ দিয়ে রাখতে বলেছে ইউক্রেনের জাতীয় পরিষেবা কোম্পানি। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০ অক্টোবর থেকে রুশ বাহিনী ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রের ওপর হামলা বাড়িয়েছে। বুধবারও হামলা চালিয়েছে রুশ বাহিনী।

দেশটির গ্রিড অপারেটর ইউক্রেনেরগো বলছে, বৃহস্পতিবার দেশজুড়ে একই সময়ে ৪ ঘণ্টার বেশি সময় বিদ্যুৎ বিভ্রাট হতে পারে। এ নিয়ে ফোন, পাওয়ার ব্যাংক, টর্চ, ব্যাটারি চার্জ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া ইউক্রেনের নাগরিকদের পানি মজুত করে রাখতে বলেছে। পাশাপাশি গরম মোজা ও কম্বল রাখতে বলেছে। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ হামলায় দেশটির ৩০ শতাংশ বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান।

ইউক্রেনের জাতীয় পরিষেবা জানিয়েছে, গত ১০ দিনে বিদ্যুৎ স্থাপনায় অনেক হামলা হয়েছে। আগামীকাল আমরা বিদ্যুৎ ব্যবস্থার নিয়ন্ত্রণ, সরবরাহ ও খরচের বিধিনিষেধ হিসাব করব। ফলে ইউক্রেনজুড়ে সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত হতে পারে।

কিউএনবি/অনিমা/২০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:০৬                                                                                                                                                                                                                  

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit