বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম
চোট শঙ্কায় তানজিদ, অনুশীলনে আঙুলে বলের আঘাত পেলেন মুশফিক খাবারের প্যাকেটে করে এলো তেলাপোকা, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ অভিনেত্রীর উপগ্রহের দাপটে ম্লান রাতের আকাশ, ব্যাহত মহাকাশ গবেষণা শেষ টেস্টে বাংলাদেশের ৪ পেসার খেলানোর সম্ভাবনা, যা বললেন সিমন্স যিনি সর্বাধিক ভোট পাবেন, তার নাম সংসদেই জানিয়ে দেয়া হবে: সিইসি আয়ের চেয়ে লাগামহীন ব্যয়, রেকর্ড ৪০ ট্রিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ বিশ্ব মশা দিবস আজ ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্র এখনও উত্তর কোরিয়ার শত্রু, কেন বললেন কিমের বোন? ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অর্থনৈতিক অভিযানের ঘোষণা ট্রাম্পের

সামশুদ্দিন, সকল রোগের জন্য বাজাতেন ‘বিন’

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ১২৯ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : স্বামীকে বশ করতে না পারা, সন্তানদের বিয়ে না হওয়া, বিদেশ যেতে না পারা- এমন সব সমস্যা সমাধান করে দিতেন তিনি। সর্বরোগের ওষুধই তিনি দিতেন। ওষুধ হিসেবে দিতেন তাবিজ, পানি পড়া, রং মেশানো পানি। সঙ্গে হোমিও, অ্যালোপেথিক ওষুধ। এমন এক ভুয়া ডাক্তারকে জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে শামসুদ্দিন নামে ওই ডাক্তারকে ৬০ হাজার টাকা জরিমানা করেন। শামসুদ্দিন তার নিজ বাড়ি উপজেলার বগইর এ ধরণের অপচিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন।

অভিযান পরিচালনায় নেতৃত্ব দেওয়া ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. মেহেদী হাসান জানান, কোনো ধরণের সনদ না থাকলেও হোমিও এবং অ্যালোপেথিক চিকিৎসা দিয়ে আসছিলেন শামসুদ্দিন নামে ওই ব্যক্তি। অভিযানের সময় তার ঘর থেকে তাবিজ, রং মেশানো পানিসহ নানা ধরণের ওষুধ উদ্ধার করা হয়। একটি রাজকীয় চেয়ারে বসে শামসুদ্দিন চিকিৎসা সেবা দিতেন। নামের আগে তিনি ডা. লিখতেন। ভবিষ্যতে তিনি এ ধরণের সেবা দিবেন না বলে মুচলেকা দিয়েছেন।

কিউএনবি/অনিমা/২০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ৯:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit