রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে সংখ্যালঘু পরিবারের জমি জবরদখল ও লুটপাটের অভিযোগ গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু নওগাঁর আত্রাই উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি উত্তাল, সম্পাদক বাবু নরসিংদীতে হাসপাতাল সিলগালা ও জরিমানা এখন নিজেকে অনেকটা বাঘিনীর মতো মনে হয়: কিয়ারা শারীরিক সম্পর্কের বিনিময়ে নারী এমপিদের মন্ত্রিত্ব দেওয়ার অভিযোগ মোদির বিরুদ্ধে ‘চোখের বদলে চোখ’ নয়, আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের ইসলামাবাদে ‘কূটনৈতিক আলোচনায়’ বসবেন সৌদি আরব, তুরস্ক ও মিশরের নেতারা শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩ জীবনে বিয়ের বাইরে আরও অনেক কিছু আছে: কৃতি শ্যানন

এবার ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ১০৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পদত্যাগ করেছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রাভারম্যান। বুধবার (১৯ অক্টোবর) প্রধানমন্ত্রী লিজ ট্রাসের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

আলজাজিরার তথ্যমতে, সুয়েলা ব্রাভারম্যান তার ব্যক্তিগত ই-মেইল ব্যবহার করে এক সংসদীয় সহকর্মীর কাছে অফিশিয়াল নথি পাঠানোর ঘটনায় পদত্যাগ করেন।

একই সঙ্গে এটি নিয়মের একটি ‌‘প্রযুক্তিগত লঙ্ঘন’ ছিল বলেও স্বীকার করেন সুয়েলা।

এদিকে সংবাদমাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদনের তথ্যমতে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিজ ট্রাসের পদত্যাগ চান তার নিজ দল ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির অধিকাংশ সদস্য।

তবে, লিজ ট্রাসের রাজনৈতিক মুখপাত্র জানান, প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার কোনো পরিকল্পনা নেই লিজ ট্রাসের।

সম্প্রতি ব্রিটেনের অর্থমন্ত্রীর পদ থেকে কোয়াসি কোয়াটেংকে বরখাস্ত করেন প্রধানমন্ত্রী লিজ ট্রাস।

দেশটিতে ক্রমাগত বাড়তে থাকা রাজনৈতিক চাপ এবং বাজার নিয়ে বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে শুক্রবার (১৪ অক্টোবর) বরখাস্ত হন কোয়াটেং।

কোয়াসি কোয়ার্টেং অর্থমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ায় তার স্থলাভিষিক্ত হন হান্ট। ফলে এক বছরের মধ্যে চতুর্থবারের মতো অর্থমন্ত্রী নিয়োগ দেয়া হয় ব্রিটেনে।

কিউএনবি/অনিমা/২০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ৯:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit