বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম
“স্বামীর ন্যায্য অধিকার দাবিতে নেত্রকোনায় সংবাদ সম্মেলন” বাবরের না থাকা ভুগিয়েছে পাকিস্তানকে, মন্তব্য সাবেক তারকাদের ধানের শীষে ভোট দেয়ায় ‘মাশুল’ গুনছেন হতদরিদ্ররা! ফুলবাড়ীতে ভিজিএফ চাল বিতরণে বঞ্চনার শিকার বিএনপি সমর্থকরা॥ বীরমুক্তিযোদ্ধার মৃত্যুতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলী॥ চৌগাছায় মাদক সম্রাট ইসমাইলের ডেরাই সন্ধ্যা নামলেই বসে জুয়ার আসর, প্রতিকার চেয়ে এলাকাবাসীর থানায় অভিযোগ বাংলাদেশ, ভারতসহ ১৬ দেশের বিরুদ্ধে বাণিজ্য তদন্ত শুরু যুক্তরাষ্ট্রের সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন, আছেন যারা সংসদে বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন, নেতৃত্বে যারা পান্ডিয়ার বিরুদ্ধে ভারতের পতাকা অবমাননার মামলা গণতন্ত্র শক্তিশালী করতে সংসদ সদস্যদের একসঙ্গে কাজ করার আহ্বান খন্দকার মোশাররফের

রামগড়ে বিজিবি,র অভিযানে সাড়ে ১২ হাজার পিস ইয়াবা জব্দ। 

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ২৩৪ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : রামগড় সীমান্ত দিয়ে   দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে ইয়াবার চালান আসছিল  এখন ভারত থেকেও বাংলাদেশে আসতে শুরু করেছে ইয়াবার চালান। বুধবার বুধবার(১৯ অক্টোবর) ভোর ৪টার দিকে খাগাড়ছড়ির রামগড় সীমান্ত দিয়ে দেশে আসা  একটি বড় ইয়াবার চালান আটক করেছে রামগড় ৪৩ ব্যাটায়িরন-বিজিবি।   

পৃথক অভিযানে ভারত থেকে পাচার হয়ে আসা ১২ হাজার ৬‘শ পিস ইয়াবার এ চালানটি জব্দ করেছে খাগড়াছড়ির রামগড় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবি। এসময় অপর একটি অভিযানে ভারতীয় মদের একটি চালানও আটক করে বিজিবি। জব্দকৃত ইয়াবার সিজার মূল্য ৩৭ লাখ ৭৭ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। 
রামগড়ের ফেনীরকুল এলাকা দিয়ে মাদকদ্রব্য পাচারের খবরে সেখানে অভিযান পরিচালনা করে মহামুনি বিওপির হাবিলদার মনিরুজ্জামান এর নেতৃত্বে বিজিবির একটি টহলদল। এসময় বিজিবির টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পলিয়ে গেলে সেখানে তল্লাশী চালিয়ে ১২ হাজার ৬‘শ পিস ইয়াবা জব্দ করে বিজিবির টহলদল। 
এর আগে পৃথক আরেকটি অভিযানে কাশিবাড়ী বিওপি‘র অপর একটি টহল দল কাশিবাড়ী বিওপির মন্দিরঘাট এলাকা হতে মালিকবিহীন ৩৬ হাজার টাকা মূল্যের বেশকিছু ভারতীয় মদ জব্দ করে। জব্দকৃত ইয়াবা ও মদ ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
রামগড় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবি‘র অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তে অবৈধ চোরাচালান-মাদক কারবারীদের বিরুদ্ধে বিজিবি‘র অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তে অবৈধ কোন কিছু পারাপারে বিজিবি ছাড় দিবেনা বলে জানিয়ে মাদকবিরোধী অভিযানে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit