বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল-স্বপ্না দম্পতির আত্মপক্ষ শুনানি আজ নোলানের ছবির জন্য ‌‘স্পাইডার-ম্যানের’ শুটিং পেছাতে অনুরোধ করেন টম হল্যান্ড জর্ডানের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা সকালে খালিপেটে কাঁচা হলুদ চিবিয়ে খাচ্ছেন? জেনে নিন উপকারিতা হরমুজ খুলে দিলেও ইরানের নিষেধাজ্ঞা প্রত্যাহার নয়: যুক্তরাষ্ট্র সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন স্পিকারের সঙ্গে যুক্তরাষ্ট্র ও স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ

মনিরামপুরে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে পুলিশের হানা,আটক 

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ১৭১ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : আগামি ২২ অক্টোবর বিএনপির খুলনা বিভাগীয় সমাবেশকে সামনে রেখে পুলিশ মঙ্গলবার রাতভর যশোরের মনিরামপুরে বিভিন্ন নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে হানা দেয়। এ সময় অধিকাংশ নেতৃবৃন্দরা বাড়িতে ছিলেননা। পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১ নেতাকর্মীকে আটক করে। তবে পুলিশের দাবি এ অভিযান স্বাভাবিক চলমান প্রক্রীয়া। আটককৃতদের মধ্যে অধিকাংই বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত আসামি। গতকাল বুধবার দুপুরে তাদেরকে আদালতে চালান দেওয়া হয়।

এ দিকে খুলনার সমাবেশে যোনদান উপলক্ষে গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে উপজেলা ও পৌর বিএনপির কার্য্যালয়ের সামনে মতবিনিময় সভায় পুলিশ বাঁধা দেয়। পরে একটি বাসার প্রাচীরের মধ্যে মতবিনিময় সভা করেন বিএনপির নেতাকর্মীরা। জানাযায়, পুলিশ মঙ্গলবার রাত দেড়টার দিকে থানাভবনের পাশে উপজেলা বিএনপির আহবায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের বাড়িতে হানা দিয়ে দোতলা বাড়ির নিচের গেট ঝাকাঝাকি করেন। এ সময় বাড়ির গেট না খোলায় পুলিশ সেখাান থেকে ফিরে আসেন। পরবর্তিতে পুলিশ ফতেয়াবাদ গ্রামে উপজেলা বিএনপির সন্মানিত সদস্য সদর ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুকের বাড়িতে হানা দেয়।

নিস্তার ফারুক জানান, প্রায় আধাঘন্টা ধরে পুলিশ তার বাড়ি ঘেরাও করে গেট ঝাকাঝাকি করে নাম ধরে ডাকতে থাকেন। কিন্তু গেট খুলতে ব্যর্থ হয়ে তারা ফিরে আসেন। একই অভিযোগ করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মিন্টু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, ঝাপা ইউনিয়ন বিএনপির আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আহম্মেদ সহ অনেকেই। অপরদিকে নেহালপুর থেকে পুলিশ আটক করে বিএনপি নেতা নাজমুল হোসেনকে। তবে জিজ্ঞাসাবাদ করে পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

উপজেলা বিএনপির আহবায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন জানান, আগামি ২২ অক্টোবর খুলনার সমাবেশকে কেন্দ্র করে মঙ্গলবার রাতভর পুলিশ তার বাসাসহ বিভিন্ন নেতাকর্মীর বাড়িতে বাড়িতে হানা দিয়ে তল্লাশি করেন। পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১ নেতাকর্মীকে আটক করেন। এরা হলো চালুয়াহাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবয়ক আবদুল ওয়াদুদ, রামপুর গ্রামের আবুল হোসেন, শেখপাড়া খানপুর গ্রামের আজিজুর রহমান, চালকিডাঙ্গা গ্রামের মেহেদী হাসান, পাড়িয়ালী গ্রামের আবদুল হাকিম, বাহাদুরপুর গ্রামের হাসান আলী, গাবুখালি গ্রামের তৈমুর আলী, গোয়ালপাড়া গ্রামের জসিম উদ্দিন, পরিমল মন্ডল ও ঝাপার নুর জাহান।

এ দিকে খুলনার সমাবেশে যোনদান উপলক্ষে গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে উপজেলা ও পৌর বিএনপির কার্য্যালয়ের সামনে মতবিনিময় সভার আয়োজন করা হয়। কিন্তু অভিযোগ করা হয়েছে পুলিশ এ মতবিনিময় সভায় বাঁধা দেন। একপর্যায়ে উপজেলা বিএনপির আহবায়ক শহীদ ইকবাল হোসেনের বাসার প্রাচীরের মধ্যে উঠানে মতবিনিময় সভা করেন নেতাকর্মীরা। থানার অফিসার ইনচার্জ(ওসি) মনিরুজ্জামান জানান, আটককৃতরা বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। পুলিশ কাউকে হয়রানি করেনি। শুধুমাত্র আদালতের ওয়ারেন্ট তামিল করা হয়েছে। মতবিনিময় সভায় বাঁধা দেওয়া প্রসঙ্গে ওসি জানান, লোকজনের চলাচলে বিঘ্নঘটায় বিএনপির নেতৃবৃন্দকে অনুরোধ করা হয়েছে পার্টি অফিসের বাহিরে সভা না করার জন্য।

 

 

কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit