রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম
এক সঙ্গে দেখা হতে পারে দুই মহাতারকার শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার, প্রত্যেকে পাবেন ১ লাখ টাকা আগ্নেয় ছাইয়ে ঢেকে গেছে আকাশ, ইন্দোনেশিয়ায় ৩০১ ফ্লাইট ব্যাহত মেসির বিদায়ি ম্যাচ নিয়ে রহস্য, অপেক্ষায় ভক্তরা পাকিস্তানের অন্য প্রদেশগুলোই পাঞ্জাবের জন্য বড় হুমকি: মরিয়ম নওয়াজ প্রতিবছর বিপিএল অনুষ্ঠিত হওয়া উচিত: ক্রীড়া প্রতিমন্ত্রী পেপারবিহীন সংসদ প্রতিষ্ঠায় ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ ডুয়াল ব্যাংকিং ব্যবস্থা চালু হচ্ছে বাংলাদেশ-নেপালের মধ্যে পরিবেশ-জলবায়ু সহযোগিতা আরও জোরদারের আহ্বান মন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্ত রাহুল-প্রিয়াঙ্কা

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৪৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভে অংশ নেওয়ার পর আটক হওয়া লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন।

সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ধরনায় বসেন রাহুল গান্ধী। তিনি সেখানে রাতভর অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিলে দিল্লি পুলিশ তাকে আটক করে। পরে কয়েক ঘণ্টা পর ছত্রসাল স্টেডিয়াম থেকে তাকে মুক্তি দেওয়া হয়।

অন্যদিকে প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করে মন্দির মার্গ থানায় রাখা হয়েছিল। পরে তাকেও ছেড়ে দেওয়া হয়। রাতে সেখানে যান কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী। কিছু সময় অবস্থান শেষে তিনিও থানা থেকে ফিরে যান।

এদিকে সোমবার পুলিশ ও সিজেপি সমর্থকদের সংঘর্ষের ঘটনায় আটক আরও ৭০ জনকেও মঙ্গলবার ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ। পাশাপাশি সরকারি সম্পদ নষ্টের অভিযোগে ছয়টি এফআইআর দায়ের করা হয়েছে।

রাহুল গান্ধীর কর্মসূচির তীব্র সমালোচনা করেছেন বিজেপি সভাপতি নিতিন নবীন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে রাহুল গান্ধীর আচরণ অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এটি ভারতীয় রাজনীতির ইতিহাসে একটি কালো দিন।

এদিকে রাতে যন্তর মন্তর এলাকায় পৌঁছান মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। তিনি সিজেপির বিক্ষোভে যোগ দেন।

এর আগে মঙ্গলবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনের সামনে জড়ো হন দলটির নেতা-কর্মীরা। সেখান থেকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ৭ লোক কল্যাণ মার্গের উদ্দেশে মিছিল বের করা হয়। মিছিলে যোগ দেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবও। এরপর মোদির বাসভবনের নিরাপত্তা জোরদার করে পুলিশ এবং মোতায়েন করা হয় র‍্যাপিড অ্যাকশন ফোর্স।

বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেন। ঘটনাস্থলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে কথা বললেও কংগ্রেস নেতারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকেন।

এদিকে বিজেপির একটি সূত্রের দাবি, পুরো কর্মসূচি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। অন্যদিকে, আম আদমি পার্টির নেতা সোমনাথ ভারতী অভিযোগ করেন, রাহুল গান্ধী বিষয়টিকে দুর্বল করার চেষ্টা করছেন এবং ছাত্র-যুবদের আন্দোলনের পাশে দাঁড়াতে চাইলে তার যন্তর মন্তরে যাওয়া উচিত ছিল।

সূত্র: কলকাতা টিভি 

কিউএনবি/অনিমা/২২ জুলাই ২০২৬,/সকাল ১১:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit