রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তানের অন্য প্রদেশগুলোই পাঞ্জাবের জন্য বড় হুমকি: মরিয়ম নওয়াজ প্রতিবছর বিপিএল অনুষ্ঠিত হওয়া উচিত: ক্রীড়া প্রতিমন্ত্রী পেপারবিহীন সংসদ প্রতিষ্ঠায় ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ ডুয়াল ব্যাংকিং ব্যবস্থা চালু হচ্ছে বাংলাদেশ-নেপালের মধ্যে পরিবেশ-জলবায়ু সহযোগিতা আরও জোরদারের আহ্বান মন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বিপিএল হচ্ছে না, জানতেন না ক্রীড়া প্রতিমন্ত্রী ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প আমি বেকার, কাজ দেবেন?—স্মৃতি ইরানি ইসরাইলের ‘অস্তিত্ব টিকিয়ে রাখতে’ নেতানিয়াহুকে সরানোর দাবি

সৌদির ইউরেনিয়াম কর্মসূচিতে মার্কিন সবুজ সংকেত, পারমাণবিক চুক্তিতে সইয়ের অনুমোদন ট্রাম্পের

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৪৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : সৌদি আরবের বেসামরিক পারমাণবিক কর্মসূচি বাস্তবায়নে একটি গুরুত্বপূর্ণ চুক্তিতে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় ৩০ বছর মেয়াদি এই চুক্তির আওতায় সৌদি আরবের পারমাণবিক অবকাঠামো উন্নয়নে মার্কিন প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা রয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

মঙ্গলবার প্রকাশিত দ্য ওয়াল স্ট্রিট জার্নাল–এর এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়, কয়েক বিলিয়ন ডলার মূল্যের সম্ভাব্য এই চুক্তির অন্যতম লক্ষ্য হলো সৌদি আরবের পারমাণবিক খাতে মার্কিন কোম্পানিগুলোর কেন্দ্রীয় ভূমিকা নিশ্চিত করা এবং এ ক্ষেত্রে অন্যান্য বিদেশি প্রতিযোগীদের বাইরে রাখা।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ মূল্যায়নে প্রয়োজনীয়তা প্রমাণিত হলে সৌদি ভূখণ্ডে একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করবে মার্কিন প্রতিষ্ঠানগুলো।

চুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, সৌদি আরবের পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্রের সরাসরি ভূমিকা থাকবে। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের দাবি, এর মাধ্যমে কর্মসূচিটি যেন পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্যে ব্যবহার না হয়, তা নিশ্চিত করা সহজ হবে।

তবে চুক্তিটি আগামী কয়েক দিনের মধ্যে পর্যালোচনার জন্য মার্কিন কংগ্রেসে পাঠানো হলে তা নিয়ে বিতর্কের সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতিতে সৌদি আরবের পারমাণবিক সক্ষমতা সম্প্রসারণ নিয়ে ইতোমধ্যে অনেক মার্কিন আইনপ্রণেতা উদ্বেগ প্রকাশ করেছেন।

কিউএনবি/অনিমা/২২ জুলাই ২০২৬,/সকাল ১১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit