বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম
শার্শায় শিশু ধর্ষক আটক উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান জুলাই-পরবর্তী বাংলাদেশে অফিস-আদালতে ঘুষ-দুর্নীতি চলবে না- প্রতিমন্ত্রী নুরুল হক নুর  আলভারেজের বিকল্প হিসেবে যাদের ভাবছে বার্সেলোনা দীপু মনির প্যারোলে মুক্তির সময় নির্ধারণ আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নোবিপ্রবি ছাত্রদলের কমিটি বিলুপ্ত রাঙামাটিতে মালবাহী গাড়িতে যাত্রী পরিবহন বন্ধের দাবি;, ২০ আগস্ট থেকে গাড়ি চলাচল বন্ধের হুঁশিয়ারি ষড়যন্ত্রের প্রতিবাদে পদত্যাগের চ্যালেঞ্জ এমপি বাবুলের, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঢাকা জেলা উত্তর জাতীয় যুবশক্তির আহ্বায়ক শুভ, সদস্য সচিব রিয়াদ

এইচএসসি শুরু ৬ নভেম্বর, ৪২ দিন বন্ধ কোচিং সেন্টার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ১২৯ Time View

ডেস্কনিউজঃ সারা দেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে আগামী ৬ নভেম্বর। এ পরীক্ষা ঘিরে প্রশ্নফাঁসের গুজব এড়াতে এবং নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা আয়োজনে আগামী ৩ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ নির্দেশনা দেন।

এদিকে গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী ১ লাখ ৯৬ হাজার ২৮৩ জন কমেছে বলে জানান শিক্ষামন্ত্রী।

করোনা সংক্রমণ ও বন্যার কারণে সরকার প্রায় সাত মাস পর এ পরীক্ষা নিচ্ছে। এ বছর আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৩ হাজার ৪৭ পরীক্ষার্থী অংশ নেবে। ২০২১ সালে এ সংখ্যা ছিল ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার মোট ১১টি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীর মধ্যে ছাত্র সংখ্যা ৬ লাখ ২২ হাজার ৭৯৬ জন এবং ছাত্রী সংখ্যা ৫ লাখ ৮০ হাজার ৬১১ জন। মোট কেন্দ্র সংখ্যা ২ হাজার ৬৪৯টি, মোট প্রতিষ্ঠান ৯ হাজার ১৮১টি। গত বছরের তুলনায় কেন্দ্র বেড়েছে ২৮টি, প্রতিষ্ঠান কমেছে ২টি। বিদেশের ৮টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২২২ জন।

উল্লেখ্য, ২০২২ সালের সংশোধিত ও পুনঃবিন্যাসকৃত সিলেবাসে দুটি আবশ্যিক, তিনটি নৈর্বাচনিক এবং চতুর্থ বিষয়ে পরীক্ষা হবে। বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের এমসিকিউ ২৫টি প্রশ্নের ১৫টির উত্তর দিতে হবে; সময় থাকবে ২০ মিনিট। তত্ত্বীয় পরীক্ষায় আটটি প্রশ্নের মধ্যে তিনটির উত্তর দিতে হবে; সময় ১ ঘণ্টা ৪০ মিনিট।

অন্যদিকে মানবিক ও ব্যবসায় শাখায় এমসিকিউ ৩০টির মধ্যে ১৫টির উত্তর দিতে হবে; সময় থাকবে ২০ মিনিট। তত্ত্বীয় পরীক্ষায় ১১টি প্রশ্নের মধ্যে চারটির উত্তর দিতে হবে; সময় ১ ঘণ্টা ৪০ মিনিট।

কিউএনবি/বিপুল/১৯.১০.২০২২/সন্ধ্যা ৬.৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit