বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম
চোট শঙ্কায় তানজিদ, অনুশীলনে আঙুলে বলের আঘাত পেলেন মুশফিক খাবারের প্যাকেটে করে এলো তেলাপোকা, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ অভিনেত্রীর উপগ্রহের দাপটে ম্লান রাতের আকাশ, ব্যাহত মহাকাশ গবেষণা শেষ টেস্টে বাংলাদেশের ৪ পেসার খেলানোর সম্ভাবনা, যা বললেন সিমন্স যিনি সর্বাধিক ভোট পাবেন, তার নাম সংসদেই জানিয়ে দেয়া হবে: সিইসি আয়ের চেয়ে লাগামহীন ব্যয়, রেকর্ড ৪০ ট্রিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ বিশ্ব মশা দিবস আজ ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্র এখনও উত্তর কোরিয়ার শত্রু, কেন বললেন কিমের বোন? ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অর্থনৈতিক অভিযানের ঘোষণা ট্রাম্পের

দৌলতপুর সীমান্তে বিজিবি ও বিএসএফ’র হাতে আটক-৪ : পতাকা বৈঠকে ফেরত

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ১১২ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি ও বিএসএফ’র হাতে বাংলাদেশ ও ভারতের ৪ জন নাগরিক আটক হয়েছে। পরে তাদের পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে উভয় দেশের সীমান্ত রক্ষী বিজিবি ও বিএসএফ। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মুন্সিগঞ্জ সীমান্তে বিএসএফ’র হাতে ১ জন বাংলাদেশী নাগরিক ও বিজিবি’র হাতে ৩জন ভারতীয় নাগরিক আটকের ঘটনা ঘটে।বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, দৌলতপুর উপজেলার মুন্সিগঞ্জ সীমান্তে ১৫৩/৭-এস সীমান্ত পিলার সংলগ্ন বাংলাদেশ সীমানায় মুন্সিগঞ্জ ক্রোফোর্ডনগর গ্রামের মৃত সুজাল মন্ডলের ছেলে ইমদাদুল মন্ডল (৫৫) কে ভারতের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার ৪১বিএসএফ কমান্ডেন্ট অধিনস্থ কৃষাণ ক্যাম্পের সাদা পোষাকধারী বিএসএফ ধরে নিয়ে যায়।

এ ঘটনার পর পরই একই সীমান্তের বাংলাদেশ সীমানায় ট্রাকটরে পাটলোড করার সময় ভারতের দুয়ারী আজিমপুর গ্রামের ঝন্টু (৪০), নাসিরাপাড়া গ্রামের প্রতীক (১৯) ও সীমান্ত মন্ডল (৩৫) নামে ৩জন ভারতীয় নাগরিককে আটক করে বিজিবি। বিজিবি’র হাতে ৩জন ভারতীয় নাগরিক আটক হওয়ার পর ভারত সীমান্তে বিপুল সংখ্যক বিএসএফ মোতায়েন করা হলে সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিকেল ৩টায় মুন্সিগঞ্জ সীমান্তের ১৫৩/৭-এস সীমান্ত পিলার সংলগ্ন নোম্যান্স ল্যান্ডে পতাকা বৈঠকের মাধ্যমে উভয় দেশের নাগরিকদের হস্তান্তর করা হয়। ২.৪০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ মহিষকুন্ডি কোম্পানী কমান্ডার সুবেদার আমজাদ হোসেন এবং বিএসএফ’র পক্ষে নেতৃত্ব ৪১ বিএসএফ কমান্ডেন্ট অধিনস্থ এফ ক্যাম্পের কমান্ডার ইন্সপেক্টর সুভাস শর্মা। পতাকা বৈঠক চলাকালে উভয় সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়।

কিউএনবি/অনিমা/ ১৮.১০.২০২২/সকাল ৯.২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit