বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

ভরতীয় সীমান্তে অবৈধভাবে গরু পারাপারে বিজিবি ও বিএসএফ হাতে আটক ৪

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ১৩৫ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রামে অবৈধভাবে ভারতীয় সীমান্তে গরু পারাপারকালে তিন বাংলাদেশীকে বিএসএফ ও একজনকে বিজিবি আটক করেছে। রবিবার (১৬ অক্টোবর) সকাালে আটককৃত সুজনকে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।  এর আগে শনিবার (১৫ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। ওইদিন সন্ধ্যায় মামলা দিয়ে বাংলাদেশি কিশোর সুজন মিয়াকে (১৮) পাটগ্রাম থানা পুলিশের নিকট দেয় বিজিবি। বাংলাদেশি কিশোর সুজন মিয়াকে আটক করে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। অপরদিকে ভারতে আটক বাংলাদেশিদেরকে মামলা দিয়ে মেখলিগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে বিএসএফ বলে জানা গেছে।   

সংশ্লিষ্ট সূত্র ও আটককৃতদের পরিবার জানায়, শুক্রবার দিবাগত ভোর ৪ টার দিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পাটগ্রাম সদর ইউনিয়নের জিমনাল এলাকার সীমান্তের ৮১৮ ও ৮১৯ নম্বর মেইন পিলারের নিকট দিয়ে উভয় দেশের (ভারত-বাংলাদেশ) গরু পারাপারকারীরা গরু পারাপারের চেষ্টা করতে থাকে। এ সময় ভারতীয় ৬ বিএসএফ ব্যাটালিয়নের ডাঙ্গারবাড়ি বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা ভারতের মেকলিগঞ্জ থানার ডাঙ্গারবাড়ি একই সীমান্ত পিলার এলাকা হতে তিন বাংলাদেশিকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। আটক ব্যক্তিরা হলেন- উপজেলার পাটগ্রাম সদর ইউনিয়নের রহমানপুর জিমনাল গ্রামের আহের উদ্দিনের ছেলে আবু তাহের (৫০) ও একই গ্রামের তৈয়ব আলীর ছেলে জাহিদুল ইসলাম মন্টু (৪৯) এবং একই উপজেলার বুড়িমারী ইউনিয়নের মুগলিবাড়ি গ্রামের তসলিম উদ্দিনের ছেলে আসাদ আলী (২০)।পাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকলেছুর রাহমান বিএসএফের হাতে তিন বাংলাদেশি আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শুনেছি তাঁরা অবৈধভাবে ভারতে যাওয়ায় বিএসএফ তাঁদেরকে আটক করে নিয়ে গেছে।পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক বলেন, ‘বিজিবি মামলা দিয়ে সুজনকে থানায় দিয়েছে।  আজ রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।বর্ডারগার্ড বাংলাদেশ রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের সহকারি পরিচালক (এডি) ওমর খসরু ভারতীয় বিএসএফের হাতে তিন বাংলাদেশি আটকের বিষয়টি স্বীকার না করে বলেন, ‘তাদেরকে আটক করা হয়েছে এমন বিষয়ে ভারতীয় বিএসএফ আমাদেরকে জানায়নি। তাছাড়াও আটককৃত ব্যক্তিদের পরিবারও জানায়নি।

কিউএনবি/অনিমা/১৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit