রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

মনিরামপুরে মোটরসাইকেলের ধাক্কায় গৃহবধু নিহত, আহত ১

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ১৬২ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে শনিবার দুপুরে মোটরসাইকেলের ধাক্কায় রোকেয়া খাতুন(৪৭) নামে এক গৃহবধু নিহত হয়েছে। এ সময় আহত হয় মোটরসাইকেল চালক মহাদেব দাস। মহাদেবকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত রোকেয়া খাতুন মনিরামপুর পৌরশহরের মোহনপুর এলাকার আব্দুল বারিকের স্ত্রী।

এলাকাবাসী জানায়, গৃহবধু রোকেয়া খাতুন শনিবার দুপুর দুইটার দিকে পৌরশহর থেকে ভ্যানযোগে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে মনিরামপুর সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে পৌছলে পিছন থেকে একটি মোটরসাইকেল এসে ধাক্কাদিলে রোকেয়া খাতুন ভ্যান থেকে ছটকে গিয়ে রাস্তার উপর পড়ে যায়। এতে তিনি মাথায় প্রচন্ড আঘাত পান। অপরদিকে মোটরসাইকেল চালকও আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত ডা.সাবিয়া সুলতানা রোকেয়াকে মৃত ঘোষনা করেন। অপরদিকে মোটরসাইকেল চালককে ভর্তি করা হয়।

আহত মহাদেব ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে পৌরশহরের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ট্রাফিক পুলিশ মোটরসাইকেল চেক করছিলেন। এ সময় পুলিশ মোটরসাইকেল চালক মহাদেবকে থামতে বললে সে দ্রুত চলে যায়। যাওয়ার সময় তিনি চলন্ত ভ্যানে পিছন থেকে ধাক্কা মারেন। এ সময় রোকেয়া পড়ে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে নিহত হয়। থানার পরিদর্শক(তদন্ত) গাজী মাহাবুবুর রহমান জানান, দূর্ঘটনার ব্যাপারে নিহতের পরিবার থেকে কেউ অভিযোগ করতে রাজি না হওয়াই উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

কিউএনবি/অনিমা/১৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit