মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর করতে প্রস্তুতিসভা। ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে নির্মিত সেতুটি পরিদর্শন ॥ হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার আটোয়ারীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দুর্যোগে নারী-কিশোরীর নিরাপত্তায় ওরিয়েন্টেশন লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আটোয়ারীতে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিয়ে প্রস্তুতিমূলক সভা দুর্গাপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত শেখ হাসিনা, মনিরুল ও হারুনসহ ১০ আসামির বিরুদ্ধে শুনানি ২৮ অক্টোবর পাক অভিনেতার সঙ্গে নুসরাত ফারিয়া

শ্রীলঙ্কাকে নামিয়ে দিচ্ছে নামিবিয়া!

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ৮২ Time View

স্পোর্টস ডেস্ক : লড়াইয়ে শুরুতেই পার্থক্যটা স্পষ্ট হয়ে উঠেছিল। লঙ্কান বোলিংয়ের সামনে তেড়েফুঁড়ে ব্যাট চালাতে গিয়েই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নামিবিয়ার ব্যাটিং লাইন। তবে ফ্রাইলিঙ্ক ও স্মিতের ব্যাটে এশিয়ান জায়ান্টদের বিপক্ষে শেষ পর্যন্ত চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করাতে সক্ষম হয় নামিবিয়া।

যে চ্যালেঞ্জ মোকাবেলায় নেমে রীতিমত ঘাম ছুটে যাচ্ছে লঙ্কান ব্যাটারদের। ৬ ওভারে বোর্ডে ৪০টি রান জমা হলেও হারিয়ে ফেলেছে উপরের সারির ৪ ব্যাটারকে। চতুর্থ ওভারে তো পরপর দুই উইকেট নিয়ে রীতিমত হ্যাটট্রিকের আশা জাগিয়েছিলেন নামিবিয়ান পেসার বেন শিকঙ্গো।

যদিও সেটা আর হয়নি, বলটি অন দ্য লাইনে না থাকায়। তবে লঙ্কান শিবিরে ঠিকই কাঁপন ধরিয়ে দিয়েছেন ২২ বছর বয়সী ডানহাতি এই পেসার। 

শুরুটা করেছিলেন অবশ্য দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের হয়ে খেলা ডানহাতি পেসার ডেভিড উইসে। দ্বিতীয় ওভারে আক্রমণে এসেই তিনি তুলে নেন মারকুটে কুশল মেন্ডিসিকে। ৬ রানের বেশি করতে পারেননি ৬টি বল খেলার এই ওপেনার। 

পরে চতুর্থ ওভারে এসেই পরপর দুর্দান্ত দুই ডেলিভারিতে পাথুম নিসাঙ্কা (৯) ও দানুশকা গুনাথিলাকাকে (০) সাজঘরে ফেরান শিকঙ্গো। ফলে ২১ রানেই তৃতীয় উইকেট খুইয়ে বিপদে পড়ে দাসুন শানাকার দল। এরপর ৭ম ওভারে আউট হয়ে ফেরেন ধনাঞ্জয়া ডি সিলভাও (১২)। যাতে এখন অঘটনের শঙ্কায় এশিয়ার চ্যাম্পিয়নরা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৭ ওভারে তাদের সংগ্রহ ৪ উইকেটে ৪২ রান। ভানুকা রাজাপাকশে .১০ রানে এবং অধিনায়ক দাসুন শানাকা ১ রানে ক্রিজে আছেন।

রোববার নামিবিয়া ও শ্রীলঙ্কার এই ম্যাচ দিয়েই মাঠে গড়ায় এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। জিলংয়ের এন্ড্রু সাইমন্ডস স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৩ রান তোলে গেরহার্ড এরাসমাসের দল।

দলটির পক্ষে সর্বোচ্চ ৪৪ রান আসে জ্যান ফ্রাইলিঙ্কের ব্যাট থেকে। ইনিংসের শেষ বলে রান আউট হওয়ার আগে তার ২৮ বলের এই ইনিংসে ছিল ৪টি দর্শনীয় চারের মার। 

এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান আসে জে জে স্মিতের ব্যাট থেকে। সমান দুটি করে মারা চার-ছক্কায় মাত্র ১৬ বলের ক্যামিও ইনিংসটি খেলেন ৮ নম্বরে নামা এই হার্ডহিটার।

মূলত ৭ম উইকেটে এই দুজনের ৩৩ বলে যোগ করা ৬৯ রানের জুটিতেই চ্যালেঞ্জিং ওই স্কোর পায় আফ্রিকার দেশটি।

কিউএনবি/অনিমা/১৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit