বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
সাফ চ্যাম্পিয়নশিপের ৬ দলে আছেন যারা দুর্গাপুরে বিজিবির অভিযানে ভারতীয় কম্বল জব্দ ‘নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল’, তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী এক টিকিটে দুই ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতা করবে ইরান চট্টগ্রামের লোহাগাড়ার বড়হাতিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান পরিবর্তনের প্রজ্ঞাপন স্থগিত করলেন হাইকোর্ট  কোহলির ব্যাটে অনায়াসে জিতলো ভারত পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশিকা প্রচার করল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন রিপাবলিকানদের হার, চ্যালেঞ্জের মুখে মাস্ক হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর আহ্বান

মাটিরাঙ্গাতে বাউবি,র এইচএসসি পরীক্ষার নকল সরবরাহের দায়ে পিয়ন এর কারদন্ড

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ১৩১ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা সরকারী ডিগ্রী কলেজ এর  বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়   পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের দায়ে কলেজের অফিস সহায়ক মো. কামাল হোসেন (৪৮) কে  দুই বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।শুক্রবার (১৪ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব এ দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্ত মো. কামাল হোসেন মাটিরাঙ্গা সরকারী ডিগ্রী কলেজের অফিস সহায়ক। সে মাটিরাঙ্গা পৌরসভার মুসলিমপাড়ার মৃত আব্দুল হামিদের ছেলে। 

মাটিরাঙ্গা সরকারী ডিগ্রী কলেজ কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা  মাটিরাঙ্গা উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর   মো. আজগর হোসেন  জানান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়-বাউবি‘র অধীনে এইচএসসি প্রোগ্রামের সমাজ বিজ্ঞান ২য় পত্রের পরীক্ষা চলাকালে ‘জনৈক পরীক্ষার্থীর মোবাইল উত্তরপত্র প্রেরণ করেন মাটিরাঙ্গা সরকারী ডিগ্রী কলেজের অফিস সহায়ক (পিয়ন) মো. কামাল হোসেন। এসময় তাকে হাতেনাতে আটক করা হয়। মাটিরাঙ্গা সরকারী ডিগ্রী কলেজ  কেন্দ্রের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়-বাউবি‘র এইচ এসসি প্রোগ্রামের হল সুপার ও  প্রভাষক মো:এরশাদ হোসেন এইচএসসি প্রোগ্রামের সমাজ বিজ্ঞান ২য় পত্রের পরীক্ষা চলাকালে মাটিরাঙ্গা সরকারী ডিগ্রী কলেজের অফিস সহায়ক (পিয়ন) মো. কামাল হোসেন  ‘জনৈক পরীক্ষার্থীর মোবাইল উত্তরপত্র প্রেরণ করার বিষয় সম্পর্কে মুটোফোনে জানতে চাইলে অস্বীকার করেন।পরে দোষ স্বীকার করায় ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব তাকে ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন-এর ৯ ধারায় দুই বছরের কারাদন্ড ও ১০০টাকা জরিমানা করেন। এসময় মো. আজিম উদ্দিন নোমান নামে ওই শিক্ষার্থীকে তিন বছরের জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়-বাউবি‘র পরীক্ষা থেকে  বহিস্কার করেন ভাম্যমান আদালত। সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, মাটিরাঙ্গা সরকারি ডিগ্রী কলেজের অফিস সহায়ক (পিয়ন)  মো. কামাল হোসেন দীর্ঘদিন ধরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়-বাউবি‘র অধীনে মাটিরাঙ্গা সরকারী ডিগ্রী কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীদের মাঝে নকল সরবরাহ করে আসছিল। এর আগেও তাকে একাধিকবার সতর্ক করা হয়েছিল।ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব বলেন, দোষ স্বীকার করায় কলেজের অফিস সহায়ক মো. কামাল হোসেনকে দুই বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

কিউএনবি/অনিমা/১৪ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit