সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম
সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির ভারত সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর চীন সফরের ফল বাস্তবায়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ সিইআইজেড : চীনা রাষ্ট্রদূত মাটিরাঙ্গা জোনের উদ্যােগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে  ফলজ, বনজ, ঔষধী গাছের চারা বিতরণ।

জেলা পরিষদের পার্কিংশেড ধসে নিহত ২ শ্রমিকের পরিবারের কাছে ২ লাখ টাকা বিতরন 

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ২০৮ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্মাণাধীন এনেক্স ভবনের পার্কিংশেড ধসে নিহত মো. সাজ্জাদ হোসেন ও সাইফুল ইসলামের পরিবারের হাতে এক লাখ টাকা করে ২ লাখ টাকা আর্থিক সহায়তা বিতরণ করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। রোববার (৯ অক্টোবর ২০২২) দুপুরের দিকে পার্বত্য জেলা পরিষদের পক্ষথেকে নিহত ২ শ্রমিকের পরিবারের কাছে ২ লাখ টাকা তুলেদেন   পার্বত্য জেলা  পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল্লাহ ও জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী। 

একই সময়ে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত শ্রমিকদের চিকিতসার খোঁজখবর নেন তারা। প্রসঙ্গত, শনিবার (৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনের পার্কিংশেড ধ্বসে পড়ে মো. সাজ্জাদ হোসেন ও সাইফুল ইসলাম নামে দুই শ্রমিক নিহত হয়। এ ঘটনায় আরো অন্তত ৫জন শ্রমিক আহত হয়েছেন।

ওইদিন রাতেই ‘দুর্ঘটনার পরপরই দুর্ঘটনার কারন উদঘাটন ও দায়-দায়িত্ব নির্ধারনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যান মিত্র বড়ুয়াকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু। নিহত সাইফুল ইসলাম সিকদার (২৮)বাগেরহাট জেলার চিতলমারি উপজেলা শিবপুর ইউনিয়নের সোহরাব হোসেন এর ছেলে। তার মরদেহ বাগেরহাট জেলায় নিয়ে যাওয়ার সমস্ত খরচ পার্বত্য জেলা পরিষদে বহন করবেন বলে জানান। 

 

 

কিউএনবি/আয়শা/০৯ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit