বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

ঢাকাসহ ১৫ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

Reporter Name
  • Update Time : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ১০১ Time View

ডেস্ক নিউজ : বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের ১৫ জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টি।

রোববার সকালে আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মো. ওমর ফারুক স্বাক্ষরিত আবহাওয়ার পূর্বাভাস খবরে এ তথ্য জানানো হয়।

বলা হয়, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্রগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ-দক্ষিণপূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি-বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। 

এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

কিউএনবি/অনিমা/০২ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit