শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

শত্রুপক্ষকে সহায়তা করলে মৃত্যুদণ্ড ও সম্পদ বাজেয়াপ্তের ঘোষণা ইরানের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৪৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বিচার বিভাগীয় মুখপাত্র জানান, গুপ্তচরবৃত্তি বা শত্রু রাষ্ট্রের সঙ্গে সহযোগিতার অভিযোগে থাকা ব্যক্তিরা সম্প্রতি সংশোধিত আইনের অধীনে মৃত্যুদণ্ড এবং সব সম্পদের বাজেয়াপ্তির মুখোমুখি হতে পারেন। মুখপাত্র আরও বলেন, শত্রুদের লক্ষ্য নির্ধারণে সাহায্য করতে পারে এমন কোনো ছবি বা ভিডিও শেয়ার করাও গোয়েন্দা সহযোগিতার আওতায় পড়তে পারে।

ইরানি মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, গত এক মাসে এক হাজারেরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, সংবেদনশীল স্থানের ভিডিও বা ছবি তোলা, অনলাইনে সরকারবিরোধী বিষয়বস্তু শেয়ার করা বা শত্রুপক্ষের সহযোগিতা করা।

বিচার বিভাগীয় মুখপাত্র বলেন, গত বছর অনুমোদিত হওয়া এ আইন গোয়েন্দা এবং কিছু মিডিয়া কার্যক্রমের ক্ষেত্রে প্রযোজ্য, যা শত্রুপক্ষের সরকারের সহায়তা হিসেবে ধরা হয়। তিনি সতর্ক করে বলেছেন, যারা আতঙ্ক সৃষ্টি করে মিথ্যা তথ্য ছড়াবে, তাদের কারাদণ্ডের মুখোমুখি হতে হবে। এমনকি যুদ্ধকালেও তাদের শাস্তি বাড়ানো হবে।

তিনি আরও জানান, এ ধরনের মামলায় প্রায় ২০০টি অভিযোগ দায়ের করা হয়েছে এবং নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সম্পদের সনাক্তকরণ ও বাজেয়াপ্তির কাজ চলছে। তিনি জোর দিয়ে বলেন, আইন কার্যকর করার ক্ষেত্রে কোনো রকম সহমর্মিতা থাকবে না।

 

কিউএনবি/আয়শা/৩১ মার্চ ২০২৬,/রাত ৮:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit