বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম
স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব কিনছেন মেসি ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ, এনসিপি নেত্রী কারাগারে ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসের আপত্তি, নীরব সম্মানে বিশেষ বার্তা ফারুক ও ওমরের স্ত্রীকে ডিভোর্সে গুণতে হবে ২২ হাজার ৯৪৫ কোটি টাকা! দরপত্র ছাড়াই আরও ১৮ কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত মেট্রোরেলের ২৭টি বিয়ারিং প্যাডের অবস্থা ক্রিটিক্যাল শুভশ্রীর এক শব্দের ক্যাপশন, দেব-ভক্তদের মনে জাগল নানা প্রশ্ন বড় পর্দায় প্রথমবার বাঁধন-ফারিয়ার জুটি, আসছে ‘লজ্জা’ ব্যাংক থেকে বিনা সুদে পাওয়া যাবে ঋণ, পাবেন যারা তারেক রহমান বাংলাদেশে তৃণমূলের রাজনীতির সূচনা করেছেন: মঈন খান

বোচাগঞ্জে ভ্রাম্যমান আদালত বসিয়েও নিয়ন্ত্রন করা যাচ্ছে না মটরসাইকেল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৭৮ Time View

মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৪টি পাম্পে এক যোগে জ্বালানী(পেট্রোল) বিক্রয় করা হলেও প্রতিটি পাম্পে শত শত মটরসাইকেলের ভীড়। উপজেলা প্রশাসনের মাধ্যমে মাইকিং ও ভ্রাম্যমান আদালত বসিয়েও নিয়ন্ত্রন করা যাচ্ছে না মটরসাইকেল।

৩১ মার্চ মঙ্গলবার সকাল ৯টা হতে উপজেলার এম আই ফিলিং ষ্টেশন ও সেতাবগঞ্জ ফিলিং ষ্টেশনে জ¦ালানী বিক্রয় শুরু করে। দুপুর ১টা হতে তুলাই ও বকুলতলা ফিলিং ষ্টেশনেও জ্বালানী বিক্রয় করা হয়। প্রতিটি ফিলিং ষ্টেশনে শত শত মটরসাইকেলের ভীড় দেয়া গেছে। এই ভীড় কমাতে বোচাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বাইকারদের বৈধ কাগজপত্র ও হেলমেট সঙ্গে রাখার আহবান জানানো হয়।

মঙ্গলবার সকালে এম আই ফিলিং ষ্টেশনে দেখা যায়, উপজেলা নিবার্হী অফিসার মো. মারুফ হাসানের নেতৃত্বে চলছে ভ্রাম্যমান আদালত। বেশ কয়েকজন মটরসাইকেল মালিককে বৈধ কাগজপত্র না থাকায় অর্থদন্ড দেয় ভ্রাম্যমান আদালত। তার পরও প্রতিটি ফিলিং ষ্টেশনে শত শত মটরসাইকেল এর উপচেপড়া ভীড়। ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নিবার্হী অফিসার মো. মারুফ হাসান বলেন. আমরা সরকারের নিদেশর্না মোতাবেক ভোক্তাদের কে পেট্রোল পাম্প গুলো থেকে জ্বালানী তেল সরবরাহ দিচ্ছি।

সড়কের শৃংখলা বজায় রাখতে মটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাইয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছি। আশা করছি সব ঠিক হয়ে যাবে। এম আই ফিলিং ষ্টেশন এর স্বত্তাধীকারী মো. আসাহক আলী জানান, গত ১৫ দিন ধরে এতো মটরসাইকেল এর উপস্থিতি যা কল্পনার অতীত। এতো বাইক কোথা থেকো আসছে বলতে পারছিনা।

আমাদের এই চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে। এবং বাড়তি টাকাও খরচ হচ্ছে। তবে ধারনা করা হচ্ছে, বোচাগঞ্জের আশেপাশের উপজেলা থেকেও বাইকাররা জ্বালানী নিতে বোচাগঞ্জ উপজেলা আসছে। ক্যাপশনঃ দিনাজপুরের বোচাগঞ্জে এম আই এম আই ফিলিং ষ্টেশনে বাইকারদের কাগজপত্র পরিক্ষা করছেন উপজেলা নিবার্হী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. মারুফ হাসান।

 

 

কিউএনবি/আয়শা/৩১ মার্চ ২০২৬,/রাত ৯:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit