বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম
স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব কিনছেন মেসি ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ, এনসিপি নেত্রী কারাগারে ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসের আপত্তি, নীরব সম্মানে বিশেষ বার্তা ফারুক ও ওমরের স্ত্রীকে ডিভোর্সে গুণতে হবে ২২ হাজার ৯৪৫ কোটি টাকা! দরপত্র ছাড়াই আরও ১৮ কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত মেট্রোরেলের ২৭টি বিয়ারিং প্যাডের অবস্থা ক্রিটিক্যাল শুভশ্রীর এক শব্দের ক্যাপশন, দেব-ভক্তদের মনে জাগল নানা প্রশ্ন বড় পর্দায় প্রথমবার বাঁধন-ফারিয়ার জুটি, আসছে ‘লজ্জা’ ব্যাংক থেকে বিনা সুদে পাওয়া যাবে ঋণ, পাবেন যারা তারেক রহমান বাংলাদেশে তৃণমূলের রাজনীতির সূচনা করেছেন: মঈন খান

ব্যাংক থেকে বিনা সুদে পাওয়া যাবে ঋণ, পাবেন যারা

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ Time View

ডেস্ক নিউজ : জরুরি টাকার প্রয়োজনে যেন কারো ওপর নির্ভরশীল না হতে হয় সেজন্য একটা বিশেষ উদ্যোগ নিয়ে এসেছে বাংলাদেশ ব্যাংক। এই উদ্যোগকে বলা হচ্ছে জরুরি পেমেন্ট সেবা। যারা বিভিন্ন ব্যাংকের অ্যাপ ব্যবহার করছেন তারা ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ নেওয়ার হওয়ার সুযোগ পাবেন। তবে ঋণটি কিন্তু সরাসরি ব্যাংক হিসেবে দেওয়া হবে না।

বিদ্যুৎ বিল

গ্যাস বিল

মোবাইল রিচার্জ

বাচ্চার স্কুলের বেতন

হাসপাতালের কোনো বিল

ব্যাংক একাউন্টের কোনো ডিপিএস-এর টাকা পরিশোধ বা ইন্স্যুরেন্সের প্রিমিয়াম পরিশোধ

যেভাবে দেওয়া হবে ঋণ

ব্যাংকিং অ্যাপে আলাদা করে কোনো টাকা দেওয়া হবে না। উল্লেখিত জরুরি সেবার বিল পরিশোধের জন্য সেই পরিমাণ টাকা আপনাকে পরিশোধ করার সুযোগ দেওয়া হবে। এজন্য জন্য ব্যাংকগুলো আপনার কাছ থেকে কোনো সুদ আদায় করবে না। তবে তারা একটা মাশুল নেবে। তবে এই খরচটা খুব বেশি নয়। সাত দিন, ১৫ দিন, ৩০ দিন মেয়াদে এই টাকাটা দেওয়া হবে।

যে হারে দিতে হবে মাশুল

বাংলাদেশ ব্যাংক বলেছে,

৫০ টাকা থেকে ২৫০ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে ৭, ১৫ ও ৩০ দিনের জন্য সর্বোচ্চ মাশুল হবে যথাক্রমে ৩ টাকা, ৪ টাকা ও ৬ টাকা। ২৫১ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত ঋণ নিয়ে থাকেন সেক্ষেত্রে ৭, ১৫ ও ৩০ দিনের জন্য মাশুল হবে যথাক্রমে পাঁচ, আট ও ১৫ টাকা।

৫০১ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে মাশুল হবে ৭, ১২ ও ২০ টাকা। এক হাজার এক টাকা থেকে দুই হাজার টাকা পর্যন্ত ঋণের মাশুল হবে ১০ টাকা, ২০ টাকা ও ৩০ টাকা। দুই হাজার এক টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত ঋণের মাশুল হবে ১৫ টাকা, ৩০ টাকা ও ৫০ টাকা।

তিন হাজার এক টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে সাত দিন, ১৫ দিন ও ৩০ দিনের জন্য মাশুল হবে ২০ টাকা, ৪০ টাকা ও ৭০ টাকা। পাঁচ হাজার এক টাকা থেকে সাত হাজার টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে মাশুল হবে ২৫ টাকা ৫০ টাকা ও ৯০ টাকা। সাত হাজার এক টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে মাশুল হবে যথাক্রমে ৩৫ টাকা, ৭০ টাকা ও ১৩০ টাকা। 

অর্থাৎ ১০ হাজার টাকা ঋণ নিলে সেটার মেয়াদ যদি ৩০ দিন হয় তাহলে ১৩০ টাকা মাশুল দিতে হবে। সেটি ১৫ দিনের জন্য নেওয়া হলে দিতে হবে ৭০ টাকা। আর সাত দিনের জন্য নিয়ে থাকলে ৩৫ টাকা শোধ করতে হবে।

যারা পাবেন

বাংলাদেশে বর্তমানে যারা ব্যাকগুলোর অ্যাপ ব্যবহার করেন অর্থাৎ সিটি ব্যাংকের সিটি টাচ, বিকাশের আস্থা বা ইসলামী ব্যাংকের সেলফিন, ডাচবাংলা ব্যাংকের নেক্সাস পে, সোনালী ব্যাংকের একটি নিজস্ব অ্যাপ আছে। এই অ্যাপগুলো যারা ব্যবহার করেন তারাই কেবল এই ঋণ নেওয়ার সুযোগ পাবেন। বাংলাদেশে ব্যাংকিং অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা আড়াই কোটি। তবে এই আড়াই কোটি গ্রাহক ঋণ পাওয়ার যোগ্য হবেন কিন্তু ব্যাংকগুলো এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit