শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
এআই দিয়ে প্রয়াত অভিনেতার মুখে সংলাপ বসালেন পরিচালক বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন ভারতে ডিজিটাল প্রতারণার শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেবে ব্যাংক ইথিওপিয়াকে ১২ যুদ্ধবিমান ও চার এস-৪০০ দিচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন চ্যাটজিপিটির পরামর্শে ওষুধের মাত্রা কমিয়ে রোগীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা এলপিজি বিক্রির কমিশন দুই থেকে তিনগুণ বাড়ানোর প্রস্তাব সারেনি বিমানের ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, ভাগ্য বদলাবে কি নবায়ন চুক্তিতে? পর্যটনে এআই ও টেকসই গন্তব্যের বার্তা নিয়ে ঢাকায় বিটিটিএফ শুরু

‎খাবারে চেতনানাশক মিশিয়ে পাটগ্রামে ৯ জনকে অচেতন করে দুর্ধর্ষ চুরি

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৬৯ Time View

‎‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : ‎লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে খাবারের সাথে চেতনানাশক মিশিয়ে একই পরিবারের ৯ জন সদস্যকে অচেতন করে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ‎‎সোমবার (৩০ মার্চ) দিবাগত রাতে উপজেলার বুড়িমারী ইউনিয়নের গুড়িয়াটারী এলাকায় এই ঘটনা ঘটে। বর্তমানে ভুক্তভোগীরা পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

‎​ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে পরিবারের সদস্যরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, দুষ্কৃতকারীরা কৌশলে আগেই খাবারের সাথে বা পানির সাথে উচ্চমাত্রার চেতনানাশক মিশিয়ে দিয়েছিল। গভীর রাতে পরিবারের সবাই অচেতন হয়ে পড়লে চোর চক্রটি ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা আলমারি ও ড্রয়ার ভেঙে নগদ টাকা, স্বর্ণালঙ্কার এবং মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

‎​আজ মঙ্গলবার সকালে প্রতিবেশীরা দীর্ঘক্ষণ ওই বাড়ির কারও সাড়া না পেয়ে ভেতরে গিয়ে সবাইকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় দ্রুত তাদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ‎​হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসাধীন ৯ জনের মধ্যে কয়েকজনের অবস্থা প্রথমে সংকটাপন্ন থাকলেও বর্তমানে তারা আশঙ্কামুক্ত। তবে তারা এখনও পুরোপুরি স্বাভাবিক হতে পারেননি।

‎​পাটগ্রাম থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরিকৃত মালামাল উদ্ধার এবং এই চক্রটিকে শনাক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ​সীমান্তবর্তী এলাকায় এ ধরনের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ প্রশাসনকে টহল জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

‎কিউএনবি/আয়শা/৩১ মার্চ ২০২৬,/রাত ৯:০৫

‎

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit