বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

নেত্রকোণায় হামের প্রকোপ বাড়ছে: হাসপাতালে ভর্তি ৯শিশু

শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৩৫ Time View

শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণায় হামের সংক্রমণ বাড়তে শুরু করেছে। হাম আক্রান্ত রোগীদের জন্য সদর হাসপাতালে আলাদা ‘হাম কর্ণার’ চালু করা হয়েছে। আইসোলেটেড ইউনিটে রোগীদের বিশেষ ব্যবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে। আক্রান্ত শিশুদের অভিভাবকেরা জানান – জ্বর, শরীরে র্যাশ, মুখে ঘা, কাশি ও পেটের সমস্যার মতো উপসর্গ দেখা দিচ্ছে।

এতে শিশুদের খাবার গ্রহণ কমে যাচ্ছে এবং তারা দুর্বল হয়ে পড়ছে। নেত্রকোণা জেলা সদর হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. আবু রায়হান খান জানান – গত ২৪ তারিখ থেকে আজ মঙ্গলবার পর্যন্ত ৯জন শিশু হাম রোগের আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। এরমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। দুইজন ছুটি নিয়ে চলে গেছে। ইতিমধ্যেই নেত্রকোণা জেলা সদর হাসপাতালে “হাম কর্ণার” চালু করা হয়েছে।

তিনি আরও জানান – হাম রোগের আক্রান্ত শিশুর প্রয়োজনীয় ঔষধ যেমন – ভিটামিন-এ ক্যাপসুল, প্যারাসিটামল/নাপা সিরাপ, অ্যান্টিবায়োটিক, চোখের ড্রপ এইসব জাতীয় ঔষধের সাপ্লাই আপাতত নেই। তাই নিরুপায় বাইরে থেকে ক্রয় করার জন্যে অভিভাবকদের বলছি। আর অক্সিজেন সরবরাহ কিছু সমস্যা ছিলো, তা ঠিক হয়েছে। তবে সব ধরনের সীমাবদ্ধতার মধ্যেও রোগীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকেরা পরামর্শ দিয়েছেন, শিশুদের জ্বরের সঙ্গে শরীরে র্যাশ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে চিকিৎসা নেওয়া জরুরি।

 

 

কিউএনবি/আয়শা/৩১ মার্চ ২০২৬,/রাত ৯:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit