রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা ‘বাংলাদেশের জয় কল্পনা নয়, বাস্তবের পথে’ ট্রাম্পের আরও অর্থনৈতিক একঘরে করার হুমকিতে চাপে ইরানিরা আক্রমণকারীদের হাত থেকে মসজিদ বাঁচানো যুবককে সম্মানিত করল সৌদি

জাসদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নোয়াখালীতে মশাল মিছিল

Reporter Name
  • Update Time : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ২৩৭ Time View

নোয়াখালী প্রতিনিধি : জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীতে মশাল মিছিল বের বরা হয়েছে। শনিবার (১ অক্টোবর) সন্ধ্যায় জেলা জাসদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। নোয়াখালী কেন্দ্রিয় শহীদ মিনার থেকে শুরু হয়ে মিছিলটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নোয়াখালী প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুল হক বকশি, শরীফ নুরুল আম্বিয়া ও নাজমুল হক প্রধানের নেতৃত্বাধীন বাংলাদেশ  জাসদের জেলা কমিটির সাধারণ সম্পাদক এস এম রহিম উল্লাহ, সদর উপজেলা কমিটির সভাপতি লকিয়ত উল্লা মন্নান, সেনবাগ উপজেলা কমিটির সভাপতি গিয়াস উদ্দিন রিপন, ডা. নুরুল হুদা, শামছুদ্দোহা বাবুল, এনায়েত উল্লা, মো. সেলিম, সুবির মজুদার, সাংবাদিক ফারুক আল ফয়সাল ও জাহাঙ্গীর আলম প্রমুখ।

মিছিলের আগে শরীফ নুরুল আম্বিয়া ও নাজমুল হক প্রধানের নেতৃত্বাধীন বাংলাদেশ  জাসদের জেলা কমিটির সাধারণ সম্পাদক এস এম রহিম উল্লাহর নেতৃত্বে দলটির জেলা ও উপজেলা পর্যায়ের অর্ধশত নেতাকর্মী জাসদে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। জেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুল হক বকশি তাদেকে ফুল দিয়ে বরণ করে নেন।
 

 

 

কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit