মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

দ্বিতীয় স্বামীর সঙ্গেও ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে জেফ বেজোসের সাবেক স্ত্রীর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এবার দ্বিতীয় স্বামীর সঙ্গেও ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সাবেক স্ত্রী ম্যাকেঞ্জি স্কটের। বেজোসের সঙ্গে ছাড়াছাড়ির পর ড্যান জেওয়েট নামে একজন বিজ্ঞান শিক্ষককে বিয়ে করেন ম্যাকেঞ্জি। এখন জেওয়েটের সঙ্গেও ছাড়াছাড়ি করতে চাচ্ছেন তিনি। এরই মধ্যে ডিভোর্স ফাইল করেছেন ম্যাকেঞ্জি।

ওয়াশিংটন রাজ্যের কিং কাউন্টি সুপিরিয়র কোর্টে দায়ের করা একটি পিটিশনে ম্যাকেঞ্জি বলেন, আদালতকে আমাদের বিয়ে ভেঙে দিতে বলেছি। জানা গেছে, এই দম্পতির মধ্যে একটি চুক্তি রয়েছে যাতে বলা হয়েছে কীভাবে রিয়েল এস্টেট এবং অন্যান্য ব্যক্তিগত সম্পত্তি ভাগ করা হবে। সেখানে বলা হয়েছে, স্বামী সমর্থনের প্রয়োজন নেই।

উল্লেখ্য, জেফ বেজোসের সঙ্গে ২০১৯ সালে ছাড়াছাড়ি হয় ম্যাকেঞ্জির। এরপর ডিভোর্স বাবদ যে অর্থ পান তাতে বিশ্বের অন্যতম ধনী ও সবচেয়ে প্রভাবশালী জনদরদীদের একজন হয়ে ওঠেন তিনি। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে ম্যাকেঞ্জির সম্পদের পরিমাণ ২৮.৯ বিলিয়ন ডলার। সূত্র : সিএনএন এবং দ্য নিউ ইয়র্ক টাইমস।

 

কিউএনবি/আয়শা/৩০ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit