মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

ইরানের তেল রফতানি খাতে আমেরিকার নিষেধাজ্ঞা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ১১২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের তেল রফতানি বাধাগ্রস্ত করতে আবারও নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার দেশটির অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের তেল রফতানিতে সহযোগিতা করার জন্য ১০টি কোম্পানি ও একটি তেল ট্যাংকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, যেসব কোম্পানি ও তেল ট্যাংকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সেগুলো দক্ষিণ ও পূর্ব এশিয়ার দেশগুলোতে ইরানের কোটি কোটি ডলার মূল্যের তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য রফতানি করতে সহযোগিতা করেছে।মার্কিন অর্থ মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত, হংকং ও ভারতে তৎপর ইরানি কোম্পানিগুলোকে এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। এসব কোম্পানি ইরানের রফতানিকৃত তেলের উৎস গোপন রাখতে অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

এমন সময় এ নিষেধাজ্ঞা আরোপ করা হল যখন পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে পশ্চিমা দেশগুলো। বিশ্বব্যাপী নিজের অশুভ লক্ষ্য বাস্তবায়নের পথে বাধা দানকারী দেশগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপকারী সবচেয়ে বড় দেশ আমেরিকা। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জানিয়েছেন, ইরানের তেল ও তেলজাত পণ্য রফতানি সহযোগিতা করার জন্য চীন-ভিত্তিক দু’টি কোম্পানির বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন।

 

 

কিউএনবি/আয়শা/৩০ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit